১
দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?
বাংলা
বাংলা সাহিত্য
ক
দুই ভাষার রচিত পুঁথি
খ
কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি
সঠিক উত্তর
গ
তৈরি করা কৃতিম ভাষার রচিত পুঁথি
ঘ
আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
ব্যাখ্যা দেখুন
পুথি সাহিত্যের শব্দসম্ভার ও ভাষারীতি লক্ষ করে বিভিন্ন জন এর বিভিন্ন নামকরণ করেছেন। – রেভারেন্ড জেমস লং এ ভাষাকে বলেছেন ‘মুসলমানী বাংলা’, আর এ ভাষায় রচিত সাহিত্যকে বলেছেন ‘মুসলমানী বাংলা সাহিত্য’। – কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার লাভ করে বলে এগুলি ‘বটতলার পুথি’ নামেও পরিচিত হয়। – গবেষকগণ ভাষা-বৈশিষ্ট্য ও বাক্যরীতির দিক থেকে বিচার করে প্রথমে এগুলিকে দোভাষী পুথি এবং পরবর্তীকালে ‘মিশ্র ভাষারীতির কাব্য’ বলে অভিহিত করেন। উৎসঃ বাংলাপিডিয়া