১
নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
বাংলা
বাংলা সাহিত্য
ক
ইছামতি
সঠিক উত্তর
খ
মেঘমল্লার
গ
মৌরিফুল
ঘ
যাত্রাবদল
ব্যাখ্যা দেখুন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত শেষ উপন্যাস 'ইছামতি' প্রকাশিত হয় ১৯৫০ সালে। ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনআলেখ্য এ উপন্যাসের বিষয়বস্তু। নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদের চিত্রও বিধৃত হয়েছে এ উপন্যাসে। ভবানী বাঁড়ুয্যে, তার পুত্রবধূ— তিলু, বিলু, নীলু এ উপন্যাসের প্রধান চরিত্র। 'পথের পাঁচালী' (১৯২৯), 'অপরাজিত' (১৯৩১), 'দৃষ্টি প্রদীপ' (১৯৩৫), 'অশনি সংকেত' (১৯৪৪) ইত্যাদি তার আরও কয়েকটি বিখ্যাত উপন্যাস। অন্যদিকে, 'মেঘমল্লার' (১৯৩১), 'মৌরিফুল' (১৯৩২), 'যাত্রাবদল' (১৯৩৪) তার গল্পগ্রন্থ।