১
'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
দ্বন্দ্ব
খ
বহুব্রীহি
গ
নিত্য
ঘ
উপপদ তৎপুরুষ
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
নীল চাষ করে যে = নীলকর— উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আরও উদাহরণ : জলে চরে যে— জলচর, জল দেয় যে— জলদ, পঙ্কে জন্মে যা— পঙ্কজ। এরূপ গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, মাছিমারা, বর্ণচোরা, পা-চাটা, ছা-পোষা ইত্যাদি।