১
নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৭২ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
গণিত
পাটীগণিত
ক
৮ ঘণ্টা
খ
৯ ঘণ্টা
সঠিক উত্তর
গ
১০ ঘণ্টা
ঘ
১২ ঘণ্টা
ব্যাখ্যা দেখুন
নৌকার নিজস্ব বেগ = ১৮ কিমি/ঘণ্টা স্রোতের বেগ = ৬ কিমি/ঘণ্টা স্রোতের অনুকূলে বেগ = নৌকার নিজস্ব বেগ + স্রোতের বেগ = ১৮ + ৬ = ২৪ কিমি/ঘণ্টা। স্রোতের অনুকূলে ৭২ কিমি যেতে সময় লাগে = ৭২ ÷ ২৪ = ৩ ঘণ্টা। স্রোতের প্রতিকূলে বেগ = নৌকার নিজস্ব বেগ - স্রোতের বেগ = ১৮ - ৬ = ১২ কিমি/ঘণ্টা। স্রোতের প্রতিকূলে ৭২ কিমি ফিরে আসতে সময় লাগে = ৭২ ÷ ১২ = ৬ ঘণ্টা। মোট সময় = অনুকূলে যাওয়ার সময় + প্রতিকূলে ফিরে আসার সময় = ৩ + ৬ = ৯ ঘণ্টা।