সাধারন বিজ্ঞান
৪টি বিকল্প
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ-
ক
পানিতে আর্সেনিক পরিমাণ হ্রাস
খ
পরিবেশ দূষণ হ্রাস
সঠিক উত্তর
গ
ডেঙ্গু জ্বরের প্রকোপ কমানে
ঘ
উৎপাদন খরচের আধিক্য
ব্যাখ্যা দেখুন
পলিথিন ও প্লাস্টিক দ্রব্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর । প্লাস্টিক এমন একটি পদার্থ যার আয়ুষ্কাল হাজার হাজার বছর, যা মাটিতে গেলে ক্ষয় হয়না বা মাটির সঙ্গে মিশে যায়না। এটি মাটিতে পানি ও প্রাকৃতিক যে পুষ্টি উপাদান রয়েছ তার চলাচলকে বাধাগ্রস্ত করে। ফলে মাটির গুনগত মান হ্রাস পায়। গাছ তার খাবার পায়না। মাটি ও পানিতে প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ে, যা হয়ত পানি থেকে মাছের শরীরে যাচ্ছে।তাই পলিথিন ব্যবহারের নিষিদ্ধের বড় কারণ হল পরিবেশ দূষণে হ্রাস । ১ মার্চ ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর আইন করে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু রাজনৈতিক অঙ্গীকারের অভাবে এক যুগেরও বেশি সময় ধরে আইনটি কার্যকর হচ্ছে না ।