পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে ?

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে ?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
এবোটাবাদ
বালাকোট সঠিক উত্তর
কোয়েটা
গিলগিট
ব্যাখ্যা দেখুন
১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) গাড়ি বহরে এক জঙ্গি হামলায় ৪০ জন নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ভারত তার বিমানবাহিনীর ১২টি মিরেজ-২০০০ যুদ্ধ বিমানের সাহায্যে পাল্টা হামলা চালায়। এ হামলা চালাতে যাওয়া ভারতের যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করলেও কোনো শর্ত ছাড়াই ১ মার্চ, ২০১৯ পাকিস্তান তাকে মুক্তি দেয়। উল্লেখ্য, বালাকোট সত্যিকার অর্থে ভৌগোলিকভাবে খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মানসেহরা জেলায় অবস্থিত, যা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী। এবোটাবাদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা, যেখানে ২ মে, ২০১১ যুক্তরাষ্ট্রের সৈন্যরা লাদেনকে হত্যা করে। কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ গিলগিট- বালতিস্তানের রাজধানী হলো গিলগিট।

🔒 ২ পেজের পর পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725