ফ্রি অ্যাকাউন্টে সীমাহীন MCQ অনুশীলন — আজই শুরু করুন

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ৪টি বিকল্প

পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় ?

১৯৫২ সালে
১৯৫৪ সালে সঠিক উত্তর
১৯৫৬ সালে
১৯৫৭ সালে
ব্যাখ্যা
পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় ৮-১২ মার্চ ১৯৫৪ সালে । এই নির্বাচনে আসন সংখ্যা ছিলো ৩০৯টি। মুসলিম আসন ২৩৭টি এবং অমুসলিমদের জন্য সংরক্ষিত ৭২টি। এই নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে এবং মুসলিম লীগ পায় ৯টি আসন। সতন্ত্র ৫টি আসন লাভ করে। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক।

বাংলাদেশ বিষয়াবলী এর আরও প্রশ্ন

একই বিষয় ও অধ্যায়ের আরও MCQ — উত্তর ও ব্যাখ্যাসহ।

ফকির মজনু শাহ
তিতুমীর সঠিক উত্তর
দুদু মিয়া
মীর কাশিম
ব্যাখ্যা দেখুন
তিতুমীরের প্রকৃত নাম মীর নিসার আলী। তিতুমীর চব্বিশ পরগণা জেলার বারাসাত মহকুমায় ১৭৮৬ সালে জন্মগ্রহণ করেন। তিতুমীর ১৮৩১ সালের অক্টোবরে নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। প্রথম বাঙালি হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্রধারণ করে শহিদ হন।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
৯০
৭৫
৭০
৬০ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের সংবিধানের ৭৫(২)নং অনুচ্ছেদে জাতীয় সংসদের কোরাম সম্পর্কে বলা হয়েছে। ৬০ জনের কম উপস্থিত থাকলে স্পিকার বৈঠক স্থগিত করে ৫ মিনিট সময় ধরে সংসদের ঘন্টা বাজান। এতেও কোরাম না হলে স্পিকার বৈঠক মূলতবি ঘোষণা করেন।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
১৯৪০ সালে
১৯৪২ সালে
১৯৪৬ সালে সঠিক উত্তর
১৯৪৭ সালে
ব্যাখ্যা দেখুন
ভারতীয় রাজনৈতিক শাসনতান্ত্রিক সমস্যাবলি নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ক্যাবিনেট মিশন গঠন করেন ১৯ ফেব্রুয়ারি, ১৯৪৬ সালে। ৩ সদস্য বিশিষ্ট ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন স্যার রিচার্ড স্ট্যাফোর্ড ক্রিপস অন্য ২ জন সদস্য ছিলেন লর্ড প্যাথিক লরেন্স এবং এ.ভি. আলেকজান্ডার।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
ব্রিটেন সঠিক উত্তর
পর্তুগাল
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা দেখুন
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। দেশটির রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক বা ফেডারেল সরকারের রাজধানী পুত্রজায়া। মালয়েশিয়ার ভাষা মালয় এবং মুদ্রা রিঙ্গিত। মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ৩১ আগস্ট ১৯৫৭ সালে। মালয়েশিয়ার স্বাধীনতার জনক এবং প্রথম প্রধানমন্ত্রী টেংকু আবদুর রহমান। মাহাতির মোহাম্মদ কে আধুনিক মালয়েশিয়ার স্থপিত বলা হয়।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
লর্ড ক্যানিং
লর্ড বেন্টিঙ্ক সঠিক উত্তর
লর্ড রিপন
লর্ড কার্জন
ব্যাখ্যা দেখুন
বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন। এ আইনি কার্যক্রম গৃহীত হয় মূলত রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
EU
ENICEF
UNHCR
UNESCO সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালে ২১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
সিডনী
ক্যানবেরা সঠিক উত্তর
মেলবোর্ন
পার্থ
ব্যাখ্যা দেখুন
ওশেনিয়া মহাদেশের একটি দেশ অস্ট্রেলিয়া। অফিসিয়াল ভাষা ইংরেজি এবং মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। অষ্ট্রেলিয়ায় সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যামান।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
সাহিত্য পুরস্কার সঠিক উত্তর
শান্তি পুরস্কার
জনসংখ্য পুরস্কার
এর কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
ম্যান বুকার পুরস্কার বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার যা প্রদান করা হয় ব্রিটেন থেকে। ১৯৬৯ সালে যুক্তরাজ্যের বুকার ম্যাক কোলনে কোম্পানি বুকার পুরস্কার প্রবর্তন করে। লেখককে অবশ্যই কমনওয়েলথ ভুক্ত দেশ, জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
৬২০ সালে
৬২২ সালে
৬২৪ সালে সঠিক উত্তর
৬২৬ সালে
ব্যাখ্যা দেখুন
বদরের যুদ্ধ ১৩ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দে (২ হিজরি ১৭ রমজান) মদিনার মুসলিম ও মক্কার মুশরিক কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হয় মদিনার দক্ষিণে বদর প্রান্তরে।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
বসফরাস প্রণালি
বেরিং প্রণালি
মেসিনা প্রণালি
ডোভার প্রণালি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
ডোভার প্রণালি ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সঙ্গে যুক্ত করেছে এবং ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন