১
বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণ কয়টি ?
বাংলা
ধ্বণি তত্ত্ব
ক
১০
সঠিক উত্তর
খ
১১
গ
৮
ঘ
৯
ব্যাখ্যা দেখুন
মাত্রার ব্যবহারের ওপর ভিত্তি করে বাংলা বর্ণগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: পূর্ণমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, এবং মাত্রাহীন বর্ণ। বাংলা বর্ণমালায় মোট ৩২টি পূর্ণমাত্রার বর্ণ আছে। এর মধ্যে ৬টি স্বরবর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ) এবং ২৬টি ব্যঞ্জনবর্ণ (যেমন: ক, ঘ, চ, ছ, জ, ঝ ইত্যাদি) এই শ্রেণিভুক্ত। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা ৮টি; যার মধ্যে ঋ হলো একমাত্র স্বরবর্ণ এবং বাকি ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ) ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালায় মোট ১০টি মাত্রাহীন বর্ণ আছে। এর মধ্যে ৪টি স্বরবর্ণ (এ, ঐ, ও, ঔ) এবং ৬টি ব্যঞ্জনবর্ণ (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ) এই শ্রেণির অন্তর্ভুক্ত।