বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এই ভাষাটি দক্ষিণ এশিয়ার বঙ্গ নামক অঞ্চলের স্থানীয় ভাষা। এই ভাষার লিপি হলো বাংলা লিপি। বাংলা ভাষার বিকাশের ইতিহাস ১৩০০ বছর পুরনো। চর্যাপদ এ ভাষার আদি নিদর্শন। অষ্টম শতক থেকে বাংলায় রচিত সাহিত্যের বিশাল ভাণ্ডারের মধ্য দিয়ে অষ্টাদশ শতকের শেষে এসে বাংলা ভাষা তার বর্তমান রূপ পরিগ্রহণ করে। বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস নিয়ে বিভিন্ন ভাষাবিদ বিভিন্ন মত প্রকাশ করেছেন। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো, বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃত ছিল প্রাচীন ভারতের একটি ভাষা। এই ভাষা থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষার উদ্ভব হয়েছে, যার মধ্যে বাংলা অন্যতম।