বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
৪টি বিকল্প
বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত ?
ক
জীবনানন্দ দাশ
খ
বেগম সুফিয়া কামাল
গ
জাহানারা আরজু
ঘ
জসীমউদ্দীন
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যে জসীমউদ্দীন পল্লীকবি নামে খ্যাত। জসীম উদ্দীন (১৯০৩-১৯৭৬) ছিলেন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক এবং লেখক। তিনি পল্লী প্রকৃতির রূপ, রস ও সৌন্দর্য তার কাব্যে ফুটিয়ে তুলেছেন। তার কবিতাগুলোতে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোক-ঐতিহ্যের রূপায়ণ ঘটেছে। জসীম উদ্দীনের কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: নকশী কাঁথার মাঠ , সোজন বাদিয়ার ঘাট , রাখালী , কবর , বেদের মেয়ে ।