ফ্রি অ্যাকাউন্টে সীমাহীন MCQ অনুশীলন — আজই শুরু করুন

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম ৪টি বিকল্প

বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী ?

চর্যাপদ সঠিক উত্তর
বৈষ্ণব পদাবলী
বাউল সঙ্গীত
পাঁচালী সঙ্গীত
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটি মূলত বৌদ্ধ সহজিয়াগণ কর্তৃক রচিত গানের সংকলন। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে এই মূল্যবান সাহিত্যকর্মটি আবিষ্কার করেন। চর্যাপদের ভাষা বাংলা ভাষার আদি রূপ ধারণ করে, যা তৎকালীন সমাজের চিত্র তুলে ধরে। এই গ্রন্থে মূলত গানের সংকলন থাকলেও, এর মাধ্যমে প্রাচীন বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও ভাষাগত অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। চর্যাপদের বিশেষত্ব হলো, এটি বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের ইতিহাস জানতে সাহায্য করে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম এর আরও প্রশ্ন

একই বিষয় ও অধ্যায়ের আরও MCQ — উত্তর ও ব্যাখ্যাসহ।

কুলা
ঝাঁকা
নক্ষত্র সঠিক উত্তর
খোকা
ব্যাখ্যা দেখুন
যে সকল সংস্কৃত শব্দ অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে তৎসম শব্দ বলে। যেমন: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র, মনুষ্য ইত্যাদি। অন্যদিকে খোকা , কুলা এবং ঝাঁকা দেশি শব্দ।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন
অকৃতজ্ঞ
অদৃশ্য
অবনতি
পারত্রিক সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ হলো 'পারত্রিক'। ঐহিক শব্দের অর্থ: ইহলোক সম্বন্ধীয়, ইহকালের, ইহজাগতিক। পারত্রিক শব্দের অর্থ: পরলোক সম্বন্ধীয়, পরকালের।
বাংলা অর্থতত্ত্ব পেজ দেখুন
নরম
অপদার্থ সঠিক উত্তর
বোকা
অসম্ভব বস্তু
ব্যাখ্যা দেখুন
আমড়া কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ হলো অকেজো বা অপদার্থ। যে ব্যক্তি কোনো কাজের নয়, তাকে আমড়া কাঠের ঢেঁকির সঙ্গে তুলনা করা হয়।
বাংলা অর্থতত্ত্ব পেজ দেখুন
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা দেখুন
'সোনার তরী' কাব্যের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মোট ৪১টি কবিতা রয়েছে। এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন, প্রকৃতি এবং আধ্যাত্মিকতা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন। সোনার তরী কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয়।
বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম পেজ দেখুন
হরতাল
লুঙ্গি
দোয়াত
ডাব সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
(ক) হরতাল গুজরাটি ; (খ) লুঙ্গি- বর্মী ;দোয়াত - আরবি ; ডাব - দেশী শব্দ ।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন
নামাজ
আল্লাহ্
তোষক
(ক) ও (গ) সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
প্রশ্নে উল্লেখিত শব্দ সমূহের মধ্যে (ক) নামাজ এবং (গ) তোষক উভয়ই ফারসি শব্দ। সুতরাং (ক) ও (গ) উভয়ই সুঠিক উত্তর: । বাংলা ভাষায় ব্যবহৃত আরো কিছু ফারসি শব্দ হলো - নামাজ, রোজা, খোদা, গুনাহ, ফেরেশতা, বেহেশত, দোযখ , আইন, আদালত, তারিখ, দপ্তর, দৌলত, নালিশ, বান্দা, মেথর, রসদ, কারখানা, জবানবন্দী, দোকান, দস্তুর , তোষক, চশমা, চাবুক, পশম, পেস্ত, বেগম ইত্যাদি ।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন