ফ্রি অ্যাকাউন্টে সীমাহীন MCQ অনুশীলন — আজই শুরু করুন

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ৪টি বিকল্প

বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-

২ মার্চ ১৯৭১ সঠিক উত্তর
৭ মার্চ ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় ২ মার্চ ১৯৭১ সালে। ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা বিশাল ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব পতাকা উত্তোলন করেন। বাংলাদেশে ২ মার্চ ‘পতাকা উত্তোলন দিবস’পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন ২৩ মার্চ ১৯৭১ সালে ধানমন্ডিতে তার নিজ বাসভবনে।

বাংলাদেশ বিষয়াবলী এর আরও প্রশ্ন

একই বিষয় ও অধ্যায়ের আরও MCQ — উত্তর ও ব্যাখ্যাসহ।

১২৫৫ খ্রিস্টাব্দে
১৬১০ খ্রিস্টাব্দে সঠিক উত্তর
১৯০৫ খ্রিস্টাব্দে
১৯৪৭ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা দেখুন
ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
১৯৮৫ সালে, ঢাকায় সঠিক উত্তর
১৯৮৩ সালে, দিল্লিতে
১৯৮৪ সালে, কলম্বোতে
১৯৮৪ সালে, মালেতে
ব্যাখ্যা দেখুন
১৯৮৫ সালের ৭ - ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে ১৪ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে সার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সংস্থাটির স্বপ্নদ্রষ্টা। আঞ্চলিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, সন্ত্রাসবাদ নির্মূল ,প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ইত্যাদি সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য ।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
মহানন্দা
আত্রাই
গড়াই
করতোয়া সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
মহাস্থানগড় বগুড়া থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে বগুড়া-ঢাকা বিশ্বরোডের পাশে অবস্থিত। পাশেই করতোয়া নদীর একটি ক্ষীণকায় স্রোতধারা প্রবহমান।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
লন্ডনে
মিউনিখে
জেনেভায়
প্যারিসে সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। আইফেল টাওয়ার প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। গুস্তাভো আইফেল নির্মিত ৩২০ মিটার তথা ১০৫০ ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল ১৮৮৯ খ্রিষ্টাব্দ থেকে পরবর্তী ৪০ বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার। গুস্তাভো ইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। ১৮, ০৩৮ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট - বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল। ৩০০ শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিল।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
মাওলানা ভাসানী
এ কে ফজলুল হক সঠিক উত্তর
মোহাম্মদ আলী জিন্নাহ্
ব্যাখ্যা দেখুন
২৩ মার্চ, ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা এ কে ফজলুল হক। লাহোর প্রস্তাবের মূল দাবি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করা। এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। মুহাম্মদ আলী জিন্নাহ - পাকিস্তানের জনক ও প্রথম গভর্নর জেনারেল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী - অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। খাজা নাজিম উদ্দীন - পূর্ববাংলা বা পূর্বপাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন
১৯৪২ সালে
১৯৪৪ সালে
১৯৪৫ সালে সঠিক উত্তর
১৯৪৬ সালে
ব্যাখ্যা দেখুন
১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপান সাম্রাজ্যের সশস্ত্র বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করলে এশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। আত্মসমর্পণের ঘটনাটি ইউরোপে অক্ষ বাহিনীর আত্মসমর্পণের প্রায় চার মাস পরে ঘটে এবং এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
হোয়াংহো
নীল সঠিক উত্তর
আমাজান
কঙ্গো
ব্যাখ্যা দেখুন
নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। কিন্তু পানি ধারণ ক্ষমতার দিক দিয়ে আমাজান পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে প্রশস্ত নদী। আমাজান পাঁচটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
৭ জূলাই
৯ মার্চ
৫ জুন সঠিক উত্তর
২১ মে
ব্যাখ্যা দেখুন
বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০১৮ সালে প্লাস্টিক - দূষণ বন্ধের আহ্বানে 'বিট প্লাস্টিক পলিউশন' প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হবে। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
৭ ডিসেম্বর, ১৯৪০
৭ ডিসেম্বর, ১৯৪১ সঠিক উত্তর
৭ ডিসেম্বর, ১৯৪২
৭ ডিসেম্বর, ১৯৪৩
ব্যাখ্যা দেখুন
পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক ৭ ডিসেম্বর, ১৯৪১ সালের ভোরে (জাপানের সময়: ৮ ডিসেম্বর, ১৯৪১) হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ-ঘাঁটিতে আক্রমণ পরিচালিত হয়।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী পেজ দেখুন
শায়েস্তা খান
সুবেদার ইসলাম খান সঠিক উত্তর
ইব্রাহীম খান
মীর জুমলা
ব্যাখ্যা দেখুন
১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী পেজ দেখুন

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন