১
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ-
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
২০২১-২০২৫
খ
২০২৫-২০৩০
গ
২০২১-২০৪১
সঠিক উত্তর
ঘ
২০২০-২০২৫
ব্যাখ্যা দেখুন
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ জাতি গঠন, অর্থনৈতিক মুক্তি এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনার নামই প্রেক্ষিত। পরিকল্পনা তথা রূপকল্প ২০৪১। এটি প্রণয়ন করে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (এনইসি)। এ প্রকল্পটি বাস্তবায়নের সময়কাল ২০২১-২০৪১। এর অন্যতম লক্ষ্য হলো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ আয়ের সমৃদ্ধ ও উন্নত দেশে রূপান্তর করা।