১
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন?
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
১ জন
সঠিক উত্তর
খ
২ জন
গ
৪ জন
ঘ
কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান/সভাপতি করে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে ১২ অক্টোবর ১৯৭২। ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এ সংবিধান কার্যকর হয়।