১
বাংলাদেশের সরকার পদ্ধতি—
সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
ক
এককেন্দ্রিক
সঠিক উত্তর
খ
যুক্তরাষ্ট্রীয়
গ
রাজতন্ত্র
ঘ
রাষ্ট্রপতিশাসিত
ব্যাখ্যা দেখুন
এককেন্দ্রিক সরকার এক ধরনের একক, অখণ্ড ও সুসংবদ্ধ সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সকল ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এ ধরনের শাসন ব্যবস্থায় কেন্দ্র-ই থাকে সকল ক্ষমতার উৎস হিসেবে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় বা আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় সরকার প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে। এ ধরনের শাসন ব্যবস্থায় স্থানীয় বা আঞ্চলিক সরকারগুলোর সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। বাংলাদেশে এককেন্দ্রিক সরকার পদ্ধতি বিদ্যমান।