১
'বেহুলা' চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ ?
বাংলা
বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
ক
অন্নদামঙ্গল
খ
ধর্মমঙ্গল
গ
চন্ডীমঙ্গল
ঘ
মনসামঙ্গল
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
মনসামঙ্গল বা পদ্মপুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর। এই কাব্যের আদি কবি কানাহরি দত্ত । সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন। অনুমিত হয়, মনসামঙ্গল কাব্যের উৎপত্তি পশ্চিমবঙ্গের রাঢ় অথবা বিহার অঞ্চলে। পরে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গেও এই কাব্যের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বাংলাদেশের নানা অঞ্চলে বহু মনসামঙ্গল কাব্য পাওয়া গিয়েছে, তন্মধ্যে পশ্চিমবঙ্গের কাব্যগুলো 'মনসামঙ্গল' ও পূর্ববঙ্গে প্রায়শই 'পদ্মাপুরাণ' নামে পরিচিত।