গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
যদি কিছু লোক প্রত্যহ ১২ ঘণ্টা পরিশ্রম করে ৫ দিনে ৭০ মি. দীর্ঘ ৩ মি. প্রস্থ এবং ২ মি. গভীর একটি নালা কাটতে পারেন, তবে প্রত্যহ ১০ ঘণ্টা পরিশ্রম করে তারা কত দিনে ১৪০ মি. দীর্ঘ, ৪ মি.প্রস্থ এবং ২.৫ মি. গভীর নালা কাটতে পারবেন ?
ক
১৮ দিনে
খ
২০ দিনে
সঠিক উত্তর
গ
২২ দিনে
ঘ
২৪ দিনে
ব্যাখ্যা
প্রথম নালার আয়তনিক ঘনফল ৭০ মি.× ৩মি.× ২মি. = ৪২০ ঘন মিটার দ্বিতীয় নালার আয়তনিক ঘনফল ১৪০ মি.× ৪মি.× ২.৫ মি. = ১৪০০ ঘন মিটার প্রত্যহ ১২ ঘন্টা পরিশ্রম করে ৪২০ মি. নালা খনন করতে সময় লাগে = ৫ দিন প্রত্যহ ১ ঘন্টা পরিশ্রম করে ১ মি. নালা খনন করতে সময় লাগে = ১২ × ৫/৪২০ দিন প্রত্যহ ১০ ঘন্টা পরিশ্রম করে ১৪০০ মি. নালা খনন করতে সময় লাগে = ১২ × ৫ × ১৪০০/৪২০ × ১০ = ২০ দিন