১
'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বাংলা
বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
ক
বিসর্জন
খ
রক্তকরবী
সঠিক উত্তর
গ
মুক্তধারা
ঘ
ডাকঘর
ব্যাখ্যা দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক 'রক্তকরবী'র (১৯২৬) একটি চরিত্র হলো— রঞ্জন। ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত এর প্রথম নাম ছিল 'যক্ষপুরী'। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন 'প্রবাসী'তে প্রকাশিত হয় তখন এর নাম হয় 'রক্তকরবী'। এ নাটকে মূলত ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান দেখানো হয়েছে। এর অন্যতম আরেকটি চরিত্র— নন্দিনী। রবীন্দ্রনাথের অন্য দুটি নাটকের চরিত্র : 'বিসর্জন'— অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গোবিন্দ মাণিক্য; 'ডাকঘর'— অমল, সুধা, মাধব দত্ত, ঠাকুরদা।