১
রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
বাংলা
বাংলা সাহিত্য
ক
১০ বছর
খ
১২ বছর
গ
১৪ বছর
ঘ
১৬ বছর
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী। ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ষোলো বছর বয়সে 'ভিখারিণী' গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। ১৮৭৭ সালে 'ভারতী' পত্রিকায় সর্বপ্রথম এটি প্রকাশ পায়। কাশ্মীরের প্রেক্ষাপটে রচিত এ গল্পের মূল চরিত্রগুলো হলো : অমর সিংহ ও কমল দেবী। উল্লেখ্য, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অখণ্ড 'গল্পগুচ্ছ' সংকলিত ৯৫টি ছোটগল্প রচনা করেছেন। এর বাইরেও 'সে', 'গল্পসল্প' ও 'লিপিকা' গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। তার সর্বশেষ গল্পটির নাম 'মুসলমানীর গল্প'।