সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
৪টি বিকল্প
লালবাগের কেল্লা স্থাপন করেন কে ?
ক
শায়েস্তা খান
সঠিক উত্তর
খ
শাহ সুজা
গ
সম্রাট জাহাঙ্গীর
ঘ
ইসলাম খান
ব্যাখ্যা
লালবাগ কেল্লা, যা কিলা আওরঙ্গবাদ নামেও পরিচিত, ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এই দুর্গটি মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ১৬৭৮ সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র। কিন্তু সম্রাট আওরঙ্গজেব সুবেদার মুহাম্মদ আজম শাহকে দিল্লিতে ডেকে পাঠালে বাংলার সুবাদার হয়ে এলেন শায়েস্তা খান। ১৬৮০ সালে শায়েস্তা খাঁ কেল্লার নির্মাণকাজ পুনরায় শুরু করলেও, নির্মাণ কাজ শেষ করতে পারেননি । শেষ করতে পারেননি বললে ভুল হবে কারণ তিনি ইচ্ছে করেই শেষ করেন নি । ১৬৮৪ সালে তাঁর মেয়ে ইরান দুখ্ত্ রহমত বানু ওরফে পরী বিবি মারা গেলে তিনি দুর্গটিকে অপয়া ভাবতে লাগলেন । যে কারণে কেল্লার নির্মাণকাজই বন্ধ করে দিলেন তিনি। সেই অসমাপ্ত দুর্গই কালের বিবর্তনে লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। কেল্লার ভেতরে তিনটি প্রধান স্থাপনা রয়েছে: মসজিদ, পরীবিবির সমাধি এবং দিওয়ান-ই-আম। এছাড়াও, কেল্লার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে, যা নিয়ে অনেক রহস্য প্রচলিত আছে। লালবাগ কেল্লার স্থাপত্য শৈলী মুঘল স্থাপত্যের অন্যতম সুন্দর উদাহরণ। এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, মুঘল আমলের শিল্প ও সংস্কৃতিরও একটি প্রতীক।