১
'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ—
বাংলা
শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক
শির + ছেদ
খ
শিরঃ + ছেদ
সঠিক উত্তর
গ
শিরশ্ + ছেদ
ঘ
শির + উচ্ছেদ
ব্যাখ্যা দেখুন
বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিস্ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিস্ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিস্ ধ্বনি হয়। যেমন— ঃ + চ/ছ = শ + চ/ছ নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ ঃ + ট/ঠ = ষ + ট/ঠ ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার, নিঃ + ঠুর = নিষ্ঠুর ঃ + ত/থ = স + ত/থ দুঃ + তর = দুস্তর, দুঃ + থ = দুস্থ।