English
English Literature
৪টি বিকল্প
শেক্সপিয়ার রচিত নাটক কোনটি ?
ক
You never can tell
খ
As you like it
সঠিক উত্তর
গ
The way of the world
ঘ
Man in his Human
ব্যাখ্যা
উইলিয়াম শেক্সপিয়রের রচিত নাটকগুলোর মধ্যে “As you like it” অন্যতম। উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার এবং অভিনেতা। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের সেরা নাট্যকার হিসেবে গণ্য করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং “বার্ড অব অ্যাভন” নামে ডাকা হয়। তার বিদ্যমান রচনাবলীর মধ্যে রয়েছে ৩৯টি নাটক, ১৫৪টি সনেট, ৩টি দীর্ঘ আখ্যানমূলক কবিতা, এবং অন্যান্য কবিতা। তার নাটকগুলো প্রধানত কমেডি, হিস্টোরি এবং ট্র্যাজেডি এই তিনটি ভাগে বিভক্ত। তার ট্র্যাজেডিগুলোর মধ্যে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ অন্যতম।