১
'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন কে?
বাংলা
বাংলা সংবাদপত্র
ক
মোহাম্মদ আকরাম খাঁ
খ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ
মুজাফফর আহমদ
ঘ
মোহাম্মদ নাসিরউদ্দীন
সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সচিত্র মাসিক পত্রিকা 'সওগাত' মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় ১৯১৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯২১ সালে পত্রিকাটি অনিবার্য কারণবশত বন্ধ হয়ে যায় এবং ১৯২৬ সালে এটি সওগাত-নবপর্যায় নামে পুনরায় প্রকাশ হয়। ১৯৫২ সালের নভেম্বর/ডিসেম্বরে ঢাকা থেকে এটি প্রকাশিত হয়। উন্নতমানের প্রগতিশীল এ পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বাউণ্ডেলের আত্মকাহিনী' ছোটগল্প ও মৃত্যুক্ষুধা উপন্যাস প্রকাশিত হয়। বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল ফজল, আবুল মনসুর আহমদ প্রমুখ এ পত্রিকায় লিখতেন। অন্যদিকে, মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ 'মাসিক মোহাম্মদী' এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ 'আঙুর' কিশোর পত্রিকা এর সম্পাদক ছিলেন। মুজাফফর আহমেদ কাজী নজরুল ইসলামের সাথে সান্ধ্য দৈনিক 'নবযুগ' পত্রিকার যুগ্ম-সম্পাদক ছিলেন। তাঁর আরেকটি সম্পাদনা ছিল গণবাণী পত্রিকা।