১
সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে 'স্বার্থের সংঘাত' (conflict of interest)-এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে—
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
ক
সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
সঠিক উত্তর
খ
প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
গ
সরকারি স্বার্থ জড়িত থাকে
ঘ
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে
ব্যাখ্যা দেখুন
সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে 'স্বার্থের সংঘাত' (Conflict of interest)-এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। স্বার্থের সংঘাত হলো সেই পরিস্থিতি, যেখানে কোনো কর্মকর্তা নিজের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালনের বাইরে গিয়ে, সিদ্ধান্ত প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক স্বার্থ পরিহার করে অন্য কোনো ব্যক্তি বা গ্রুপকে সুবিধা প্রদান করেন। এর বিনিময়ে তিনি বা তার নিকটজন সুবিধা লাভ করেন। পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৮-এ এবং স্বার্থের সংঘাতের কথা উল্লেখ আছে। স্বার্থের সংঘাত প্রধানত ৩টি কারণে ঘটে। যেমন- ১. স্বজনপ্রীতি, ২. ব্যবসায়িক স্বার্থ ও সম্পর্ক এবং ৩. ব্যক্তিগত লেন-দেন/স্বার্থ।