১
'সাহিত্যবিশারদ' কার উপাধি?
বাংলা
সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম
ক
আবদুল করিম
সঠিক উত্তর
খ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ
আবুল হোসেন মিয়া
ঘ
আবদুল কাদির
ব্যাখ্যা দেখুন
সাহিত্যিক আবদুল করিমের উপাধি 'সাহিত্যবিশারদ'। প্রাচীন বাংলা পুথি সংগ্রহে তার বিশেষ অবদান আছে। ১৯২০-২১ সালে বঙ্গীয় সাহিত্য-পরিষদ তার রচিত পুথির তালিকা 'বাঙ্গালা প্রাচীন পুথির বিবরণ' শিরোনামে দু'খণ্ডে প্রকাশ করে। চট্টল ধর্মমণ্ডলী তাকে 'সাহিত্যবিশারদ' (১৯০৯) উপাধিতে ভূষিত করে। এছাড়া নদীয়া সাহিত্যসভা তাকে 'সাহিত্যসাগর' (১৯২০) উপাধি দেয়। অন্যদিকে, কবি ও সাংবাদিক আবুল হোসেন মিয়ার সাহিত্যিক ছদ্মনাম আবুল হাসান; আবদুল কাদিরের উপাধি ছান্দসিক কবি; বিশিষ্ট ভাষা বিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহকে 'চলিঞ্চু অভিধান' বলা হয়।