বাংলা
বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
৪টি বিকল্প
‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ – চরণ দুটি কার লেখা?
ক
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
গোলাম মোস্তফা
ঘ
শেখ ফজলল করিম
ব্যাখ্যা
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন – কাজী নজরুল ইসলাম সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন। এ প্রাণ প্রভাতি-তারার প্রায় ফুটুক উদয়-গগন-গায়, দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥ সকল বিরস হৃদয় মন সরস করো হে, আশায় সূর্যে মৃত্যু-গহন বিষাদ হরো হে! কাঁটার ঊর্ধ্বে ফোটাও ফুল, ভোলাও পথের দুঃখ ভুল, এ বিশ্ব হোক পূজা-দেউল পবিত্র-মোহন॥ উল্লেখ্য, কবিতাটি ‘চন্দ্রবিন্দু’ কাব্যের অন্তর্গত।