১
সুমন ২০ টাকা ও ৩০ টাকা দামের সমসংখ্যক কলম কিনলো। যদি সে মোট ১০০০ টাকার কলম কিনে থাকে তবে মোট কয়টি কলম কিনলো?
গণিত
পাটীগণিত
ক
২৮
খ
৩২
গ
৪০
সঠিক উত্তর
ঘ
কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
ধরা যাক, সুমন ২০ টাকা ও ৩০ টাকা দামের প্রতিটি ‘ক’ সংখ্যক কলম কিনেছে। সুতরাং, ২০ টাকা দামের কলমের মোট মূল্য = ২০ক টাকা এবং ৩০ টাকা দামের কলমের মোট মূল্য = ৩০ক টাকা। মোট কলমের মূল্য = ২০ক + ৩০ক = ১০০০ টাকা। তাহলে, ৫০ক = ১০০০ টাকা। বা, ক = ১০০০ ÷ ৫০ = ২০। সুতরাং, সুমন ২০ টাকা দামের ২০টি এবং ৩০ টাকা দামের ২০টি কলম কিনেছে। মোট কলমের সংখ্যা = ২০ + ২০ = ৪০টি।