ফ্রি অ্যাকাউন্টে সীমাহীন MCQ অনুশীলন — আজই শুরু করুন

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম ৪টি বিকল্প

‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?

হাসান হাফিজুর রহমান
আল-মাহমুদ সঠিক উত্তর
হুমায়ুন আজাদ
শক্তি চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
‘সোনালী কাবিন’ কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ। আল মাহমুদ(১৯৩৬ –২০১৯): – আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। – তাঁর প্রকৃত নাম মির আবদুল শুকুর আল মাহমুদ। – তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন। – ‘সোনালি কাবিন’ তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ: – লোক লোকান্তর (১৯৬৩) – কালের কলস (১৯৬৬) – সোনালী কাবিন (১৯৭৩) – বখতিয়ারের ঘোড়া(১৯৮৪) – অদৃশ্যবাদীদের রান্নাবান্না(১৯৮০) – পাখির কাছে ফুলের কাছে – প্রেমের কবিতা ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম এর আরও প্রশ্ন

একই বিষয় ও অধ্যায়ের আরও MCQ — উত্তর ও ব্যাখ্যাসহ।

গভীর জলের মাছ সঠিক উত্তর
বুদ্ধির ঢেঁকি
বিড়াল তপস্বী
ভূষণ্ডির কাক
ব্যাখ্যা দেখুন
'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় বলে গভীর জলের মাছ। একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে ।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন
২ প্রকার সঠিক উত্তর
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা দেখুন
প্রত্যয় দুই প্রকার। যথা- কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন
গ + এষণা
গো + ষণ
গ + ষণা
গো + এষণা সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
গবেষণা = গো + এষণা; এরূপে গঠিত কিছু সন্ধি→ পো + ইত্র = পবিত্র; ভৌ + উক = ভাবুক; গো + আদি = গবাদি; পৌ + অক = পাবক প্রভৃতি।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন
সাত সতেরো
সুখের পায়রা সঠিক উত্তর
ষোলো আনা
কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
কিছু বাগধারা:- সুখের পায়রা– সুসময়ের বন্ধু; সাতসতেরো– বিচিত্র রকমের; ষোল-আনা– পুরোপুরি।
বাংলা অর্থতত্ত্ব পেজ দেখুন
বসুন্ধরা
ধরণী
যামিনী সঠিক উত্তর
অবনী
ব্যাখ্যা দেখুন
পৃথিবী শব্দের সমার্থক: অবনী, ধরণী, বসুন্ধরা, বসুধা, ভুবন, ভূ, জগৎ প্রভৃতি। যামিনী শব্দের সমার্থক: রাত্রি, রজনী, নিশি, শর্বরী।
বাংলা অর্থতত্ত্ব পেজ দেখুন
বহুব্রীহি সমাস
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যেখানে পরপদ প্রধান, তাকে বলে তৎপুরুষ সমাস।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয় সঠিক উত্তর
বহুব্রীহি
ব্যাখ্যা দেখুন
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়, তাকে বলে কর্মধারয় সমাস।
বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব পেজ দেখুন
কর্মে ২য়া
অপাদানে ৭মী সঠিক উত্তর
করণে ৫মী
অপাদানে ৫মী
ব্যাখ্যা দেখুন
যা থেকে ভয়ের উৎপত্তি হয় বা ভয়ের জন্ম হয়, তা অপাদান কারক হয়। এখানে রাঘব থেকে ভয় বা ডরের কথা বলা হয়েছে তাই এটি অপাদান কারক। 'এ' (রাঘব + এ) বিভক্তি থাকায় অপাদানে ৭মী।
বাংলা ব্যাকরণ কাঠামো পেজ দেখুন
কর্মে ৭মী সঠিক উত্তর
অধিকরণে ৭মী
সম্প্রদানে ৭মী
অপাদানে ৭মী
ব্যাখ্যা দেখুন
ক্রিয়াপদের সাথে কর্মপদের সম্পর্ককে কর্মকারক বলে। 'কী' বা 'কাকে' দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে এর উত্তরে কর্মকারক পাওয়া যায়।
বাংলা ব্যাকরণ কাঠামো পেজ দেখুন

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন