গণিত
পাটীগণিত
৪টি বিকল্প
৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত ?
ক
২৪ বছর, ৮ বছর
খ
৩৬ বছর, ১২ বছর
সঠিক উত্তর
গ
৯ বছর, ৩ বছর
ঘ
৪৮ বছর, ১৬ বছর
ব্যাখ্যা
মনে করি, বর্তমানে পুত্রের বয়স = ক বছর বর্তমানে পিতার বয়স = ৩ক বছর ৬ বছর পূর্বে পুত্রের বয়স = (ক - ৬) বছর ৬ বছর পূর্বে পিতার বয়স = (৩ক - ৬) বছর প্রশ্নমতে, ৩ক - ৬ = ৫ (ক - ৬) বা, ৩ক - ৬ = ৫ক - ৩০ বা, ৫ক - ৩ক = ৩০ - ৬ বা, ২ক = ২৪ বা, ক = ২৪ ÷ ২ ∴ক = ১২ ∴পুত্রের বয়স ১২ বছর, পিতার বয়স (৩×১২) = ৩৬বছর।