৪১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয় ?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (Computer & ICT)
Oracle সঠিক উত্তর
McAfee
Norton
Kaspersky
ব্যাখ্যা দেখুন
অ্যান্টিভাইরাস হল এক ধরনের ভাইরাস প্রতিষেধক সফটওয়্যার যা কোনো কম্পিউটার ভাইরাসকে সনাক্ত করতে পারে এবং তাকে আক্রান্ত কম্পিউটার থেকে মুছে ফেলতে পারে। কয়েকটি অ্যান্টিভাইরাস এর নাম- McAfee, AVG Anti-Virus, Norton Antivirus, Kaspersky Antivirus, Symantec ইত্যাদি। এখানে Oracle হল একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database management system) ।
আয়রন
কার্বন
টাংস্টেন সঠিক উত্তর
লেড
ব্যাখ্যা দেখুন
বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুণ্ডলী থাকে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার উচ্চ গলনাঙ্কবিশিষ্ট ধাতুর তৈরি। এর গলনাঙ্ক ৩৪২২ ডিগ্রি সেলসিয়াস।

প্রোটিন তৈরি হয়-

সাধারন বিজ্ঞান
ফ্যাটি অ্যাসিড দিয়ে
নিউক্লিক অ্যাসিড দিয়ে
অ্যামিনো অ্যাসিড দিয়ে সঠিক উত্তর
উপরের কোনটিই নয়
ব্যাখ্যা দেখুন
প্রোটিন (আমিষ) জৈব বৃহৎ-অণুর প্রকারবিশেষ। প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়। ২০ প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এদেরকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে। এদের মধ্যে ৮টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে।
ভেইন
আর্টারি সঠিক উত্তর
ক্যাপিলারি
নার্ভ
ব্যাখ্যা দেখুন
হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় আর্টারি বা ধমনি। করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্টিং (CABG) হল এমন এক সার্জারি যা করালে করোনারি আর্টারির মধ্য দিয়ে হৃদযন্ত্রে রক্তপ্রবাহকে বাড়ানো যায়। যাঁরা গুরুতর করোনারি হার্ট ডিজিজে (CHD), (যাকে করোনারি আর্টারি ডিজিজও বলা হয়) ভোগেন, তাঁদের জন্যই এই চিকিৎসা।
১০০ জুল
৬০ জুল
৬০০০ জুল
৩৬০০০০ জুল সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
দেয়া আছে, বৈদ্যুতিক ক্ষমতা, p = ১০০ ওয়াট; সময়, t = ১ ঘণ্টা বা ৩,৬০০ সেকেন্ড এবং কাজ, w = ? আমরা জানি, w = pt = (১০০ × ৩৬০০) জুল = ৩,৬০,০০০ জুল।

গ্রাফিন (graphene) কার বহুরূপী ?

সাধারন বিজ্ঞান
কার্বন সঠিক উত্তর
কার্বন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও নাইট্রোজেন
ব্যাখ্যা দেখুন
গ্রাফিন (graphene) কার্বনের একটি রূপ, যা একটি সরু চাকতিরূপে বিরাজ করে, চাকতিটির ক্ষেত্রফল যত বড়ই হোক না কেন পুরুত্ব হয় মাত্র একটি পরমাণুর আকারের সমান। এক্ষেত্রে পরমাণুগুলো এমনভাবে বিন্যস্ত হয় যে, একটি দ্বিমাত্রিক মৌচাকের মত আকৃতি গঠিত হয়। এটি কাচের মত স্বচ্ছ। ইস্পাতের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী এবং এখন পর্যন্ত আবিষ্কৃত সব মৌল ও যৌগের মধ্যে সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী। প্লাস্টিকের মধ্যে শতকরা মাত্র ১ ভাগ গ্রাফিন মেশালে তা তড়িৎ সুপরিবাহীতে পরিণত হতে পারে। ২০০৪ সালে অক্টোবরে গ্রাফিন আবিষ্কারের ঘোষণা দেয়া হয়েছিল। এটি আবিষ্কারের জন্য আন্দ্রেঁ গেইম এবং কনস্টানটিন নভোসেলভ ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
দূরত্ব সঠিক উত্তর
সময়
ভর
ওজন
ব্যাখ্যা দেখুন
আলোকবর্ষ হল সেই পরিমাণ দূরত্ব যা আলো এক বছরে অতিক্রম করে। আমরা জানি, আলোর বেগ প্রতি সেকেন্ডে (3×10)^(8) মিটার। ১ আলোকবর্ষ সমান (9.4607×10)^(15) মিটার।
United Disaster Management Centne
Union Disaster Management Committee সঠিক উত্তর
Union Disaster Management Centre
none of the above
ব্যাখ্যা দেখুন
UDMC গঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এনজিও কর্মকর্তা দুর্যোগের বিপর্যস্ত গ্রুপের প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি ধর্মীয় ব্যক্তিত্ব। এবং ইউনিয়ন পরিষদের সচিবের সমন্বয়ে। স্বাভাবিক সময়ে এ কমিটি একটি করে মিটিং করে এবং দুর্যোগ কালীন সময়ে একাধিক মিটিংয়ের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ময়নামতি
পুণ্ড্রবর্ধন সঠিক উত্তর
পাহাড়পুর
সোনারগাঁ
ব্যাখ্যা দেখুন
প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। যা পুণ্ড্রবর্ধন নামে ও পরিচিত ছিল। বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। পুণ্ড্রদের রাজধানীর নাম পুণ্ড্রনগর।
আপদ ঝুঁকি হ্রাস
জলবায়ু পরিবর্তন হ্রাস সঠিক উত্তর
জনসংখ্যা বৃদ্ধি হ্রাস
সমুদ্র পরিবহন ব্যব্স্থাপনা
ব্যাখ্যা দেখুন
৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০১৫ ফ্রান্সের প্যারিসে জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি হ্রাস এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দ্যেশে UNFCCC এর উদ্যোগে অনুষ্ঠিত হয় COP-21 সম্মেলন। এই সম্মেলনে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০% কমানো, তাপমাত্রা বৃদ্ধি ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। জলবায়ু বিপর্যস্ত দেশ গুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ২০০টি প্রশ্ন এবং সময় ১২০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725