সাধারণ প্রশ্ন
QBookBd নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর এক জায়গায় — ফ্রি অনুশীলন, মডেল টেস্ট, উত্তর ও ব্যাখ্যা নিয়ে।
সাধারণ প্রশ্ন
আপনার প্রস্তুতির সব প্রশ্নের উত্তর
QBookBd কীভাবে কাজ করে?
QBookBd-এ ফ্রি অ্যাকাউন্ট খুলে যেকোনো বিষয়ের MCQ অনুশীলন, গত বছরের প্রশ্ন সেট ও মডেল টেস্ট দেওয়া যায়। প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ দেখা যায়।
কীভাবে অ্যাকাউন্ট খুলব বা লগইন করব?
লগইন পেজ থেকে এক ক্লিকে Google বা Facebook অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারবেন — কোনো পাসওয়ার্ড লাগে না। একই প্রক্রিয়ায় নতুন অ্যাকাউন্ট খোলা ও লগইন করা যায়।
মডেল টেস্ট কীভাবে দেব?
লগইন করে প্রশ্ন ব্যাংক থেকে যেকোনো মডেল টেস্ট বেছে নিন, নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দিন এবং সাথে সাথে স্কোর দেখে নিন।
মডেল টেস্টের রেজাল্ট ও স্কোর কীভাবে দেখব?
মডেল টেস্ট জমা দেওয়ার সাথে সাথে স্কোর, সঠিক-ভুল-অনুত্তীর্ণ প্রশ্নের সংখ্যা ও প্রশ্নভিত্তিক বিশ্লেষণ দেখা যায়। পরবর্তীতে 'রেজাল্ট' ও 'প্রশ্ন দেখুন' অপশন থেকে আবার দেখা যাবে।
কোন কোন পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়?
বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, সহকারী জজসহ সরকারি-বেসরকারি সব চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক MCQ ও প্রশ্ন সেট রয়েছে।
প্রশ্নের সঠিক উত্তর কোথায় পাব?
প্রতিটি MCQ-র পেজে উত্তরসহ ব্যাখ্যা দেওয়া থাকে — অনুশীলনের সময় উত্তর দেখার পর ব্যাখ্যা পড়ে শিখে নিতে পারেন।
বই কীভাবে কিনব বা ডাউনলোড করব?
লগইন করে বইয়ের পাতায় গেলে ফ্রি বই সরাসরি নেওয়া যায়, আর পেইড বই 'অর্ডার করুন' বাটন থেকে অর্ডার করা যায়। অর্ডার সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফুটারের যোগাযোগ নম্বরে জানাতে পারেন।
QBookBd কি সম্পূর্ণ ফ্রি?
হ্যাঁ, MCQ অনুশীলন ও মডেল টেস্ট সম্পূর্ণ ফ্রি। এছাড়া গাইড বইয়ের সিলেক্টেড অংশ ফ্রি ডাউনলোড করা যায়।