৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

FTP
HTTPS সঠিক উত্তর
TCP
DNS
ব্যাখ্যা দেখুন
ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে HTTPS (Hyper Text Transfer Protocol Secure) প্রোটোকল ব্যবহৃত হয়। আর ইন্টারনেটে একটি অ্যাপ্লিকেশন থেকে কোনো তথ্য বা data transmission করতে TCP প্রোটোকল ব্যবহৃত হয়।

কোন জোড়াটি বেমানান?

সাধারন বিজ্ঞান
যক্ষার জীবাণু : রবার্ট কচ
হোমিওপ্যাথি : হ্যানিমান
ব্যাকটেরিয়া : রবার্ট হুক সঠিক উত্তর
অ্যানাটমি : ভেসালিয়াস
ব্যাখ্যা দেখুন
ব্যাকটেরিয়ার আবিষ্কারক অ্যান্টনি ভন লিউয়েন হুক (১৬৭৫)। অন্যদিকে জীবদেহের গঠন ও কাজের একক কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। এছাড়া যক্ষার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ, হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিমান, অ্যানাটমির জনক আন্দ্রে ভেসালিয়াস।

সাবানের আয়নিক গ্রুপ হলো—

সাধারন বিজ্ঞান
R_(2)NH^(+)
SO_(3)^(−) Na^(+)
R_(2)NH_(2)^(+)
COO^(−) Na^(+) সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সাবান (R-COONa) ও ডিটারজেন্ট একটি দীর্ঘ কার্বন শিকলবিশিষ্ট অণু। সাবান পানিতে দ্রবীভূত হলে ঋণাত্মক চার্জবিশিষ্ট R-COO^(−) আয়নে এবং Na^(+) আয়নে বিশ্লিষ্ট হয়। সাবানের ঋণাত্মক চার্জযুক্ত আয়ন পানিকে আকর্ষণ করে।
সিলভার ব্রোমাইডের সঠিক উত্তর
সিলভার ক্লোরাইডের
অ্যামোনিয়াম ক্লোরাইডের
সিলভার ফ্লোরাইডের
ব্যাখ্যা দেখুন
ফটোগ্রাফিক প্লেটে সিলভার ব্রোমাইডের আবরণ থাকে। পরীক্ষাগারে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ মিশ্রিত করে সিলভার ব্রোমাইড সংশ্লেষিত করা যায়। ফটোগ্রাফিক ফিল্ম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিলভারের হাইড্রাইড বা হ্যালোজেনের মধ্যে সিলভার ব্রোমাইড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
আলাদা থাকে
ওভারল্যাপ থাকে সঠিক উত্তর
অনেক দূরে থাকে
কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
পরিবাহী পদার্থ বলতে বোঝানো হয় যার ভেতর দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ সকল পদার্থে যোজ্যতা ব্যান্ড (Valence band) ও পরিবহন ব্যান্ডের (Conduction band) নিম্নংশের উপরিপাত (overlapping) হয়। অর্থাৎ পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে কোনো শক্তির ব্যবধান থাকে না। অন্যদিকে অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তির পার্থক্য 1eV বা তার কিছু কম বেশি হয় এবং অন্তরকের ক্ষেত্রে তা 6eV থেকে 15eV-এর মতো হয়।
অসীম
শূন্য সঠিক উত্তর
অতি ক্ষুদ্র
অনেক বড়
ব্যাখ্যা দেখুন
আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য এবং আদর্শ কারেন্ট সোর্স বা উৎসের অভ্যন্তরীণ রোধ অসীম। আদর্শ ভোল্টেজ উৎস মূলত টার্মিনালের মধ্যে স্থির ভোল্টেজ বজায় রাখতে পারে এবং এর অভ্যন্তরীণ রোধে কোনো ভোল্টেজ ড্রপ হয় না। কোনো কোষ হতে উচ্চ মাত্রায় তড়িৎ প্রবাহ পেতে হলে এর অভ্যন্তরীণ রোধ স্বল্প হওয়া প্রয়োজন। কোনো কোষের দুই প্রান্তে নগণ্য রোধবিশিষ্ট (R = 0) তামার তার যুক্ত করলে উহা সর্বাধিক তড়িৎ প্রবাহ প্রদান করে। অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক হলো, i = (E)/(R + r) E = iR + ir E = V + ir [∴ V = iR] E = V + i × 0 [∴ r = 0] E = V অর্থাৎ অভ্যন্তরীণ রোধ শূন্য হলে ভোল্টেজ ও তড়িৎচালক বল সমান হয়।

পরম শূন্য তাপমাত্রা কোনটি?

সাধারন বিজ্ঞান
২৭৩° সেন্টিগ্রেড
−২৭৩° ফারেনহাইট
০° সেন্টিগ্রেড
০° কেলভিন সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
যে তাপমাত্রায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য হয় এবং গতিশক্তি পুরোপুরি লোপ পায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। 0 K বা −২৭৩°C কে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। চার্লসের সূত্র অনুসারে, −২৭৩°C তাপমাত্রায় গ্যাসের আয়তন, V_(−২৭৩) = V_(০)(১ − (২৭৩)/(২৭৩)) = ০ (শূন্য)।
পূর্বপ্রস্তুতি
সাড়াদান
প্রশমন সঠিক উত্তর
পুনরুদ্ধার
ব্যাখ্যা দেখুন
দীর্ঘ সময়ব্যাপী নানা পদক্ষেপের মাধ্যমে দুর্যোগ সংগঠনের হার হ্রাস করা এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতি গ্রহণ করাকে দুর্যোগ প্রশমন বলে। মজবুত পাকা ভবন ও অবকাঠামো নির্মাণ, শস্য বহুমুখীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর ইত্যাদি কার্যক্রম দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত। কাজেই দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদানগুলোর মধ্যে দুর্যোগ প্রশমন সবচেয়ে ব্যয়বহুল।
বন্যা
ভূমিকম্প সঠিক উত্তর
ঘূর্ণিঝড়
খরা
ব্যাখ্যা দেখুন
পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে ভূমিকম্প সম্পূর্ণ ভিন্ন ধরনের দুর্যোগ। পৃথিবীর উপরিভাগ কতকগুলো ফলক/প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। কাজেই ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
প্রাকৃতিক গ্যাস
চুনাপাথর
বায়ু সঠিক উত্তর
কয়লা
ব্যাখ্যা দেখুন
যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। সূর্যরশ্মি, পানি, বায়ু, পারমাণবিক শক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উদাহরণ। অপরদিকে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উদাহরণ।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ২০০টি প্রশ্ন এবং সময় ১২০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725