৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

রাউটার
সুপার কম্পিউটার
হাই-এন্ড সার্ভার
মাইক্রোকন্ট্রোলার সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
এমবেডেড সিস্টেম হলো একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি কম্পিউটার সিস্টেম, যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। একটি মাইক্রোকন্ট্রোলার চিপের মধ্যেই একটি প্রসেসর, মেমোরি এবং ইনপুট/আউটপুট পেরিফেরাল থাকে, যা এটিকে স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার ইউনিট করে তোলে। মাইক্রোকন্ট্রোলার এমবেডেড সিস্টেমের প্রধান অংশ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি ছোট এবং একক চিপ হিসেবে কাজ করে।

EPI-এর পূর্ণরূপ কী?

সাধারন বিজ্ঞান
Extended Program on Immunization
Expanded Program on Immunization সঠিক উত্তর
Essential Polio Immunization
Extended Pediatric Immunization
ব্যাখ্যা দেখুন
EPI-এর পূর্ণরূপ হলো Expanded Program on Immunization। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। বর্তমানে EPI-এর অধীনে ১২টি রোগের জন্য ৯টি টিকা প্রদান করা হয়। বাংলাদেশে এটি ১৯৭৯ সালে শুরু হয়।
সোডিয়াম সঠিক উত্তর
ম্যাগনেসিয়াম
রেডিয়াম
ইউরেনিয়াম
ব্যাখ্যা দেখুন
সোডিয়াম ধাতু একটি অত্যন্ত সক্রিয় মৌল। এটি পানির সংস্পর্শে আসলে তীব্রভাবে পানির সাথে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়ায় উচ্চ তাপের সৃষ্টি হয়, ফলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে যায়।
এর মধ্যে ১৫টি ধাতু রয়েছে
লিথিয়াম এই খনিজের মধ্যে অন্যতম সদস্য
এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে সঠিক উত্তর
ইউক্রেন এ খনিজ উৎপাদনে শীর্ষে অবস্থানে আছে
ব্যাখ্যা দেখুন
বিরল মৃত্তিকা খনিজ (Rare-Earth Minerals) হলো ১৭টি ধাতব মৌলের সমষ্টি। এই মৌলগুলো অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে অত্যন্ত শক্তিশালী চুম্বক তৈরি করা যায়, যা ইলেকট্রনিক গাড়ি, ক্ষেপণাস্ত্র এবং স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত হয়। উল্লেখ্য, এই খনিজ উৎপাদনে শীর্ষে রয়েছে চীন।
হাইড্রোজেন
নাইট্রোজেন
অক্সিজেন
মিথেন সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বায়ুমণ্ডলের যেসব গ্যাস তাপীয় অবলোহিত (infrared) সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সেসব গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থিত গ্রিনহাউস গ্যাসগুলো হলো— কার্বন ডাই-অক্সাইড (CO_(2)), মিথেন (CH_(4)), নাইট্রাস অক্সাইড (N_(2)O), ওজন (O_(3)), জলীয় বাষ্প (Water Vapor) ও ক্লোরোফ্লুরো কার্বন (CFCs)।
স্যার জগদীশ চন্দ্র বসু
সত্যেন্দ্র নাথ বসু সঠিক উত্তর
প্রফেসর ডাবল নজরুল ইসলাম
ড. কুদরত-ই-খুদা
ব্যাখ্যা দেখুন
বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর 'কণা পরিসংখ্যান তত্ত্ব' হিগস কণা সৃষ্টিতে অবদান রাখায় বিজ্ঞানী হিগসের সাথে তার নাম জড়িয়ে কণার নাম দেওয়া হয় হিগস-বোসন কণা। এর অপর নাম ঈশ্বর কণা বা God Particle, যা ৪ জুলাই ২০১২ সালে আবিষ্কৃত হয়।

তরঙ্গের বেলায় কোনটি সত্য?

সাধারন বিজ্ঞান
তড়িৎ চৌম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে সঠিক উত্তর
শব্দতরঙ্গ এক ধরণের তড়িৎ চৌম্বক তরঙ্গ
সকল তরঙ্গেই প্রতিফলন-প্রতিসরণ হয় না
তরঙ্গবেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত
ব্যাখ্যা দেখুন
শূন্য মাধ্যমে সকল তড়িৎ চৌম্বক তরঙ্গ (যেমন- আলো, রেডিও তরঙ্গ) একই বেগে চলে, যা হলো আলোর বেগ c = 3 × 10^(8) m/s। অন্যদিকে শব্দতরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ এবং সকল তরঙ্গেরই প্রতিফলন ও প্রতিসরণ ধর্ম রয়েছে। তরঙ্গবেগ হলো কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের গুণফল (V = fλ)।
২০০৫
২০০৮
২০১২ সঠিক উত্তর
২০১৫
ব্যাখ্যা দেখুন
দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ পরবর্তী পুনবার্সন কর্মসূচি দক্ষতার সাথে পরিচালনার লক্ষ্যে সরকার ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণয়ন করে। পরবর্তীতে এর অধীনে ২০১৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা বিধিমালা প্রণীত হয়।
শীতকালীন তাপমাত্রা বৃদ্ধি
বর্ষায় বৃষ্টিপাতের ধরণে অনিয়ম সৃষ্টি করে সঠিক উত্তর
গ্রীষ্মকালীন তাপমাত্রা কমায়
ঘূর্ণিঝড় বৃদ্ধি পায়
ব্যাখ্যা দেখুন
এল নিনো (El Nino) একটি স্প্যানিশ শব্দ যার অর্থ ছোট শিশু। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুপ্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৃষ্টিপাতের অনিয়ম ঘটে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয় ও খরা হওয়ার আশঙ্কা দেখা দেয়।
চুনাপাথর
কাঁচাবালি
কয়লা সঠিক উত্তর
খনিজ লবণ
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আবিষ্কৃত খনিজ সম্পদের মধ্যে কয়লা সম্পদের অবস্থানই শীর্ষে। এ পর্যন্ত আবিষ্কৃত ৫টি কয়লাক্ষেত্রই (বড়পুকুরিয়া, দীঘিপাড়া, খালাসপীর, ফুলবাড়ী ও জামালগঞ্জ) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৮ তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৪ (৩য় ধাপ)

৭৫টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ২০০টি প্রশ্ন এবং সময় ১২০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725