নিম্নের যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিন।
ক.
(ক) গোলাকার ৪০০ মিটার মাঠে একজন দৌড়বিদ ২৪ চক্কর দৌড়ালে, সে কত কিলোঠায়। দূরত্ব অতিক্রম করবে?
৯.৬ কি.মি.
খ.
ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ৩৩০ কি:মি:। একটি বাস ৭ ঘন্টায় ঢাকা থেকে দিনাজপুরে পৌঁচ্ছার পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করে। ঘন্টায় বাসটির গড় গতিবেগ কত?
৫৫ কিমি/ঘণ্টা
গ.
১ ইঞ্চি ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর ৪৮৪০ বর্গগজ হলে ১ একরে কত বর্গমিটার?
৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
ঘ.
একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ১ মিটার হলে বাক্সটির আয়তন কত?
৩ ঘন মিটার
ঙ.
3x+5y এর বর্গ নির্ণয় করুন।
সমাধান:
আমরা জানি,
(a + b)² = a² + 2ab + b²
এখানে,
a = 3x এবং b = 5y
সুতরাং,
(3x + 5y)²
= (3x)² + 2(3x)(5y) + (5y)²
= 9x² + 30xy + 25y²
উত্তর: 9x² + 30xy + 25y²
চ.
a+b=৪ এবং ab=15 হলে a²+b² এর মান নির্ণয় করুন।
আমরা জানি,
a² + b² = (a + b)² − 2ab
প্রশ্নমতে,
a + b = ৮
ab = ১৫
সুতরাং,
a² + b² = ৮² − 2 × ১৫
= ৬৪ − ৩০
= ৩৪
উত্তর: ৩৪