প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (বেলী)

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’- এর রচয়িতা কে ?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
সুফিয়া কামাল
রবীন্দ্রনাথ ঠাকুর
রামনিধি গুপ্ত
অতুল প্রসাদ সেন সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬ - ৭টি। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় ।

বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত ?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
পাঁচ
ছয়
সাত সঠিক উত্তর
আট
ব্যাখ্যা দেখুন
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা সাত। বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি-

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
বি এ সিদ্দীকী
হুমায়ুন রশীদ চৌধুরী সঠিক উত্তর
খাজা ওয়াসীউদ্দীন
ডঃ কামাল হোসেন
ব্যাখ্যা দেখুন
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী। ১৯৮৬ সালে তিনি সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেন। ড.কামাল হোসেনকে বাংলাদেশ সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন।

বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
২ মার্চ, ১৯৭১ সঠিক উত্তর
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা দেখুন
প্রথম পতাকা উত্তোলন ২ মার্চ । গৃহীত হয় ৬ মার্চ ১৯৭১ । শেখ মুজিবুর রহমানের বাসভবনে পতাকা উত্তোলন ২৩ মার্চ । জাতীয় পতাকা রূপে গৃহীত হয় ১৭ জানুয়ারী ১৯৭২ । (১২ জানুয়ারি মানচিত্র পতাকা হতে সরিয়ে ফেলা হয়) সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে ।
১৯৯৭ সালে সঠিক উত্তর
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
১৯৯৬ সালে
ব্যাখ্যা দেখুন
২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে জাতীয় সংসদের সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
পেয়ারায়
পাকা কলায়
আমে
ডাবে সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
ডাবের পানি প্রাকৃতিক পুষ্টিগুণসম্পন্ন। ডাবের পানিতে আছে হাই পটাশিয়াম। ডাবের পানি পানে রক্তচাপের ভারসাম্য ঠিক থাকে। তবে অবশ্যই কচি ডাবের পানি পান করতে হবে। ডাব যত বড় হবে, চিনি ও ক্যালোরি তত বাড়তে থাকবে। ডাবের পানি মাংসপেশি তৈরিতে কাজে আসে। ফলে পেশিতে টান (মাসল ক্র্যাম্প) পড়ে না।
ম্যানোমিটার
গ্র্যাভিটিমার
পাইরোমিটার
ল্যাক্টোমিটার সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
দুধে পানি মেশানো আছে কিনা তা প্রমান করে যে যন্ত্র তার নাম ল্যাকটোমিটার। দেখতে অনেকটা থার্মোমিটারের মত। এর মাঝামাঝি একটা জায়গায় '' মিল্ক'' কথাটা লেখা থাকে। যন্ত্রটা দুধে সোজাসুজি নামিয়ে দিয়ে ওপর থেকে হালকা ভাবে ছেড়ে দিলে, যদি দেখা যায় ল্যাকটোমিটার কিছুটা নামার পর আর নামে না, তবে সেই দুধে নিশ্চিতভাবে পানি মেশানো আছে। কিন্তু দুধে পানি মেশানো না থাকলে ঐ '' মিল্ক '' লেখা পর্যন্ত গিয়ে দুধটা যে খাঁটি তা নির্দেশ করবে ।
মাইক্রোস্কোপ
টেলিস্কোপ
পেরিস্কোপ সঠিক উত্তর
বাইনোকুলার
ব্যাখ্যা দেখুন
পেরিস্কোপ এক ধরনের দৃষ্টিগোচরীভূত যন্ত্র যা কোন গুপ্তস্থানে অবস্থান করে ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে পর্যবেক্ষণ করা যায়। সাধারণতঃ এ যন্ত্রের প্রধান উপকরণ হচ্ছে - আয়না, চোখ দিয়ে দেখার উপযোগী ল্যান্স, আলো পৌঁছানোর প্রয়োজনীয় রাস্তাসহ বাহ্যিক বা ভৌত অবকাঠামো। আলো পৌঁছানোর জন্যে কমপক্ষে দুইটি সরল ৪৫০ কৌণিক অবস্থান নির্ধারণ করা প্রয়োজন। শীর্ষভাগে রক্ষিত আয়না আলো গ্রহণ করে নিম্নের আয়নায় প্রেরণ করে। পেরিস্কোপের সাহায্যে একজন পর্যবেক্ষণকারী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন ।
প্রসারণে
সংকোচনে
শক্তিবর্ধনে সঠিক উত্তর
বৃদ্ধিতে
ব্যাখ্যা দেখুন
পটাশিয়াম শরীরে ফুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ক্যালসিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হৃদস্পন্দন ও পেশীর কাজ পরিচালনার জন্যও ক্যালসিয়াম আবশ্যক। রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে ক্যালসিয়ম। ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীয় শক্তিবর্ধনে ।
১০

‘আব্দুল্লাহ’ উপন্যাসটির রচয়িতা কে ?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
কাজী এমদাদুল হক সঠিক উত্তর
ইসমাইল হোসেন সিরাজী
শাহাদত হোসেন
শওকত ওসমান
ব্যাখ্যা দেখুন
মুসলিম মধ্যবিত্ত সমাজের নানা দোষত্রুটি কাজী ইমদাদুল হক তার 'আবদুল্লাহ' (১৯৩৩) উপন্যাসে দক্ষতার সাথে তুলে ধরেন। তবে তিনি উপন্যাসটির ৩০ টি পরিচ্ছেদ সমাপ্ত করেছিলেন । বাকি ১১ টি পরিচ্ছেদ তার মৃত্যুর পর শিক্ষাবিদ আনোয়ারুল কাদির তার খসড়া অনুসরণ করে রচনা করেন ।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৮ তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ৮০টি প্রশ্ন এবং সময় ৮০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725