প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১২(মেঘনা)

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে ?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
১৮৭৭
১৯০৫
১৯২২
১৯২১ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
নাথান কমিশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১ জুলাই ১৯২১ সালে। ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয় ২৭ মে ১৯১২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ব্যবহৃত স্লোগান 'শিক্ষাই আলো'। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

বন্দর 'আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর ?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
মিশর
ইরান সঠিক উত্তর
জর্দান
ইরাক
ব্যাখ্যা দেখুন
ইরানের উল্লেখযোগ্য সমুদ্র বন্দর আব্বাস ও আবাদান।

'ম্যাকমোহন লাইন' কোন দেশের বিভক্তি রেখা ?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
পাকিস্তান-আফগানিস্তান
চীন-তিব্বত
ভারত – নেপাল
ভারত-চীন সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন। এই লাইন স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত। একে Line of Actual Control (LAC) বলা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সঠিক উত্তর
রাজশাহী
বগুড়া
কুমিল্লা
ব্যাখ্যা দেখুন
মধ্যযুগের গৌড় জনপদ বর্তমান ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিস্তৃত ছিল। গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ (বর্তমান মুর্শিদাবাদ জেলা)।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
টোকিও
ব্যাংকক
ম্যানিলা সঠিক উত্তর
সিঙ্গাপুর
ব্যাখ্যা দেখুন
Asian Development Bank (ADB) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে। এডিবির সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ ৬৮টি।

শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন ?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ইতালি
স্পেন সঠিক উত্তর
ফ্রান্স
পর্তুগাল
ব্যাখ্যা দেখুন
পাবলো পিকাসো ২৫ অক্টোবর ১৮৮১ সালে স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন। পাবলো পিকাসো একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর। তার কিছু বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে সেলফ পোর্ট্রেট, লেরেভ, ওল্ড গিটারিস্ট, দ্যা ব্লু রুম, গোয়ার্নিকা প্রভৃতি। তিনি ৮ এপ্রিল ১৯৭৩ সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন।
১৯৫০ সালে সঠিক উত্তর
১৯৪৮ সালে
১৯৪৭ সালে
১৯৫৪ সালে
ব্যাখ্যা দেখুন
পাকিস্তান শাসনামলে ভূমি আইনের উপর গুরুত্বপূর্ণ 'পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০'। আইনটি পূর্ব বাংলার আইনসভায় গৃহীত হয় ১৬ ফেব্রুয়ারি, ১৯৫০ সালে এবং গভর্নর জেনারেলের সম্মতিক্রমে আইনে পরিণত হয় ১৬ মে ১৯৫০। এর ফলে চিরস্থায়ী বন্দোবস্ত (১৯৭৩) এবং বঙ্গীয় প্রজাস্বত্ব আইন (১৮৮৫) বিলুপ্ত হয়। এই আইনের আওতায় সরকার দেশের একমাত্র জমিদারে পরিণত হয়।

বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে ?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
১৯৮৫ সালে সঠিক উত্তর
১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৫৪ সালে
ব্যাখ্যা দেখুন
উপজেলা পরিষদের প্রধান উপজেলা চেয়ারম্যান। দুইজন ভাইস চেয়ারম্যান থাকেন, যার মধ্যে একজন নারী। প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে।

কোন আমলে বাংলা গজল সুফী সাহিত্য সৃষ্টি হয় ?

বাংলা বাংলা সাহিত্যের যুগ বিভাগ
ইলিয়াস শাহী
হোসেন শাহী সঠিক উত্তর
মোগল
সুলতানি
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশে হুসেইন শাহ ইতিহাসে অমর হয়ে আছেন। তার শাসনামলে পুরাণ, মহাভারত, অনুদিত হয়। সুফি সাহিত্য, গজল সৃষ্টি হয়।
২৩ জুন ও ২২ ডিসেম্বর
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সঠিক উত্তর
২৩ মার্চ ও ২২ সেপ্টেম্বর
২২ এপ্রিল ও ২৩ অক্টোবর
ব্যাখ্যা দেখুন
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এ দুদিন পৃথিবীর সর্বত্র রাত দিন সমান হয়। এ দিনকে বিষুব বলে।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৮ তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ৮০টি প্রশ্ন এবং সময় ৮০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725