প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০-(তিতাস)

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

‘নিপ্পন’ কোন দেশের পুরাতন নাম ?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
জাপান সঠিক উত্তর
কোরিয়া
থাইল্যান্ড
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা দেখুন
জাপান এশিয়া মহাদেশের উত্তর - পূর্বাঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র। জাপানিরা জাপানি ভাষায় তাদের দেশকে নিহং বা নিপ্পন বলে ডাকে যার অর্থ সূর্যের উৎস। জাপান চীনের পূর্বে অবস্থিত বলে এরকম নাম করা হয়েছিল। ইংরেজিতে জাপানকে অনেক সময় সূর্যোদয়ের দেশ বলা হয়।
I do not take fruits
I have no appetite in food
He gave me some good advices
Neither of us was present সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
I do not take fruits-বাক্যটিতে ফল খাওয়ায় ইংরেজি take ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়। এক্ষেত্রে ‘take’ এর পরিবর্তে ‘eat’ বা ‘have’ ব্যবহার করতে হবে। I have no appetite in food-বাক্যটিতে ‘appetite’ এর পর ‘in’ বসানো হয়েছে যা ভুল; ‘appetite’ এর পর appropriate preposition হিসেবে ‘for’ বসাতে হয়। He gave me some good advices-বাক্যটিতে ‘advice’ (উপদেশ) শব্দটিকে Plural করা হয়েছে যা উপদেশ অর্থে plural হয় না; এক্ষেত্রে ‘Advice’ বসবে। অবশ্য ভিন্ন অর্থে (Advices অর্থ-বার্তা, সংবাদ) এটি ব্যবহার করা যেতে পারে Plural sense এ। Neither of us was present-বাক্যটিতে ‘Neither of’ যুক্ত বাক্যে singular verb (was) ব্যবহার করা হয়েছে। তাই এটি সঠিক। কারণ ‘Neither of’ এর ক্ষেত্রে verb singular হয়।

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
করতোয়া সঠিক উত্তর
ব্রহ্মপুত্র
মহানন্দা
গঙ্গা
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগর পুণ্ড্রনগরের বর্তমান নাম মহাস্থানগড়। মহাস্থানগড় বগুড়া জেলা থেকে ১৩ কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। স্যার আলেকজান্ডার ক্যানিংহাম ১৮৭৯ সালে পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ শনাক্ত করেন।

বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি ?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
যমুনা
ব্রহ্মপুত্র
পদ্মা
মেঘনা সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম এবং বৃহত্তম নদী ‘মেঘনা’। মেঘনা নদীর দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, সর্বোচ্চ প্রশস্ততা ১৩,০০০ মিটার, গভীরতা ২৭ মিটার। সুরমা ও কুশিয়ারা একত্রিত হয়ে কিশোরগঞ্জে মেঘনা নাম ধারণ করে।

বাংলাদেশের জাতীয় পতাকায় মাপের অনুপাত কত ?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
৫ : ৪
৪ : ৩
৫ : ৩ সঠিক উত্তর
৭ : ৫
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় ১৭ জানুয়ারি ১৯৭২ সাল। এই পতাকার রূপকার চিত্রাশিল্পী কামরুল হাসান। সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য। জাতীয় পতাকার মাপের অনুপাত ১০ : ৬ বা ৫ : ৩।
31 : 16 সঠিক উত্তর
5 : 2
7 : 11
8 : 13
ব্যাখ্যা দেখুন
মনে করি, দশ বছর পূর্বে ক - এর বয়স ছিল ৭x এবং খ - এর ২x বছর সুতরাং, বর্তমানে ক - এর বয়স হবে = ৭x + ১০ বছর খ - এর বর্তমানে বয়স হবে = ২x + ১০ বছর প্রশ্নমতে, ৭x + ১০ + ২x + ১০ = ৭৪ বা, ৯x + ২০ = ৭৪ বা, ৯x = ৫৪ সুতরাং, x = ৬ সুতরাং, ক - এর বর্তমান বয়স = ৭ × ৬ + ১০ = ৫২ বছর খ - এর বর্তমান বয়স = ২×৬ + ১০ = ২২ বছর সুতরাং, ১০ বছর পর পিতার বয়স ও খ - এর বয়সের অনুপাত হবে (৫২ + ১০):(২২ + ১০) = ৬২:৩২ = ৩১:১৬
66 বছর, 34 বছর
76 বছর, 34 বছর
46 বছর, 14 বছর
56 বছর, 24 বছর সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
ধরি, পিতার বয়স = ৭ক এবং, পুত্রের বয়স = ৩ক প্রশ্নমতে, ( ৭ক - ৪) : (৩ক - ৪) = ১৩ : ৫ বা, ৩৫ক - ২০ = ৩৯ক - ৫২ বা, ৪ক = ৩২ ∴ক = ৮ পুত্রের বয়স = ৩ × ৮ = ২৪ পিতার বয়স = ৭ × ৮ = ৫৬
Grammar is better servant than a master
Grammar is the better servant than a master
Garmmar is a better servant than master
A grammar is a better servant than a master সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
Grammar is better servant than a master-বাক্যটিতে ‘than’ এরপর article ‘a’ ব্যবহৃত হলেও ‘Grammar’ এর আগে কোনো article ব্যবহার করা হয়নি বিধায় Parallelism এর নিয়ম অনুযায়ী এটি সঠিক নয়। Garmmar is the better servant than a master-বাক্যটিতে Comparative form এর আগে ‘the’ থাকলে এটি সঠিক নয়। কেননা Comparative form এর আগে article ‘the’ বসে না। Garmmar is a better servant than master-বাক্যটিতে ‘better’ এর আগে Article ‘a’ ব্যবহার করায় সঠিক নয়। A grammar is a better servant than a master-বাক্যটিতে ‘Parallelism’ সংক্রান্ত কোনো ভুল পরিলক্ষিত না হওয়ায় এটিই সঠিক উত্তর।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৫

৫০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৯ তম বিশেষ (শিক্ষা) বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ডিপার্টমেন্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার

উপজেলা / থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৫

১০০টি প্রশ্ন ১০০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

৪৮ তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট

২০০টি প্রশ্ন ১২০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে?

মোট ৮০টি প্রশ্ন এবং সময় ৮০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা?

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব?

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary bcs psc upazila-officer ntrca

ওয়েবসাইট লাগবে?

আমাদের কাছে রয়েছে নিউজপেপার ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, স্কুল ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট, ই-কমার্স — আরও সব রকমের। যোগাযোগ করুন, আপনার পছন্দমতো ওয়েবসাইট বানিয়ে নিন।

হোয়াটসঅ্যাপ: 01823231725