বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০১৯

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক ধাতু
খ প্রাতিপদিক সঠিক উত্তর
গ উপসর্গ
ঘ প্রত্যয়
ব্যাখ্যা দেখুন

বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন— হাত, বই, কলম ইত্যাদি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। শব্দ বা ধাতুর পূর্বে কতিপয় সুনির্দিষ্ট অব্যয় জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে তাকে উপসর্গ বলে। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।

২

নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক কবিরাজ সঠিক উত্তর
খ গুরু
গ কুলটা
ঘ মেধাবী
ব্যাখ্যা দেখুন
কতগুলো পুরুষবাচক শব্দ আছে যেগুলোর স্ত্রীবাচক হয় না। সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। যেমন— কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি।
৩

‘বাঁশী বাজে ঐ মধুর লগনে’ — এটি কোন বাচ্য?

বাংলা বাক্যতত্ত্ব বা পদক্রম
ক কর্মকর্তৃবাচ্য সঠিক উত্তর
খ কর্মবাচ্য
গ কর্তৃবাচ্য
ঘ ভাববাচ্য
ব্যাখ্যা দেখুন
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে। যেমন— কাজটা ভালো দেখায় না। বাঁশি বাজে এ মধুর লগনে। সুতি কাপড় অনেক দিন টেকে।
৪

‘হংসডিম্ব’ — এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক হাঁসের ডিম
খ হংসীর ডিম সঠিক উত্তর
গ হাঁস ও ডিম
ঘ হংস হতে যে ডিম
ব্যাখ্যা দেখুন
৬ষ্ঠী তৎপুরুষ সমাসে শিশু, দুগ্ধ, অণ্ড (ডিম), ডিগ্ব ইত্যাদি শব্দ পরে থাকলে ব্যাসবাক্যে তার আগে স্ত্রীবাচক শব্দ থাকাই স্বাভাবিক। কিন্তু সমস্তপদে এই স্ত্রীবাচক শব্দগুলোর স্ত্রী-প্রত্যয় ‘ঈ’ (ী) লুপ্ত হয়ে সেগুলো পুরুষবাচক হয়ে যায়। যেমন : হংসীর ডিম = হংসডিম্ব, কুকুরীর ছানা = কুকুরছানা ইত্যাদি।
৫

নিপাতনে সিদ্ধ কোনটি?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক পুনরায়
খ পরিষ্কার
গ একাদশ সঠিক উত্তর
ঘ পরীক্ষা
ব্যাখ্যা দেখুন
যে সন্ধিগুলো নিয়ম বহির্ভূতভাবে সাধিত হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন : এক + দশ = একাদশ, আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, মনস্ + ঈষা = মনীষা, তৎ + কর = তস্কর।
৬

যে নারীর স্বামী ও পুত্র নেই— এক কথায় কী হবে?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক অনূঢ়া
খ কুমারী
গ নবোদঢ়া
ঘ অবীরা সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
এককথায় প্রকাশ : যে নারীর স্বামী ও পুত্র নেই— অবীরা, যে মেয়ের বিয়ে হয় না— অনূঢ়া, যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি— কুমারী, যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে— নবোদঢ়া।
ক রূপতত্ত্ব
খ ধ্বনিতত্ত্ব সঠিক উত্তর
গ পদক্রম
ঘ বাক্যপ্রকরণ
ব্যাখ্যা দেখুন
‘সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এ ছাড়া ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্বের আলোচ্য বিষয় : শব্দ, সমাস, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ইত্যাদি।
৮

কোন বাগধারাটি ভিন্নার্থক?

বাংলা অর্থতত্ত্ব
ক দুধের মাছি
খ শরতের শিশির
গ সুখের পায়রা
ঘ লক্ষ্মীর বরযাত্রী
ব্যাখ্যা দেখুন
সবগুলো বাগধারার অর্থ একই অর্থাৎ সুসময়ের বন্ধু। তবে অপশনগুলোর মধ্যে কোনোটিই ভিন্নার্থক নয়।
ক প্রদীপটি জ্বালাও
খ প্রদীপটি রাখ
গ প্রদীপটি বাইরে রাখ
ঘ প্রদীপটি নিভাও সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'Put out' একটি Phrasal verb যার অর্থ নেভানো বা নিভিয়ে ফেলা।
∴ 'Put out the lamp' এর সঠিক অনুবাদ হলো 'প্রদীপটি নিভাও'।
১০

‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক আকাশ
খ বাতাস
গ পানি সঠিক উত্তর
ঘ নদী
ব্যাখ্যা দেখুন
‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ : পানি, সলিল, উদক, নীর, বারি, পয়ঃ, অপ, অণ্ড, তোয়, অর্ণ। ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ : অম্বর, আসমান, গগন, ব্যোম, নভঃ, অন্তরিক্ষ, শূন্য, দ্যু, ছায়ালোক। ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ : বায়ু, অনিল, পবন, হাওয়া, সমীর, মরুৎ। নদী অর্থ স্রোতস্বিনী, তটিনী।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ৭০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca