বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) জুনিয়র পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২০

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'-এর রচয়িতা কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক ভানু বন্দ্যোপাধ্যায়
খ চণ্ডীদাস
গ রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর
ঘ ভারতচন্দ্র
ব্যাখ্যা দেখুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর'। এ ছদ্মনাম ব্যবহার করে তিনি তাঁর গীতিকাব্য সংকলন 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেন। তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ—বনফুল, মানসী, চিত্রা, কল্পনা, বলাকা, ক্ষণিকা, পুনশ্চ, আরোগ্য, জন্মদিনে, সোনার তরী, শেষ লেখা।

ক পতিত
খ বন্ধ্যা
গ ঊষর সঠিক উত্তর
ঘ ভাগাড়
ব্যাখ্যা দেখুন
এককথায় প্রকাশ: যে ভূমিতে ফসল জন্মায় না—ঊষর; যে নারীর কোনো সন্তান হয় না—বন্ধ্যা; যেখানে মৃত জীবজন্তু ফেলা হয়—ভাগাড়।
৩

'সংবিধান'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক সং + অভিধান
খ সম্ + বিধান সঠিক উত্তর
গ সং + বিধান
ঘ সপ্ত + বিধান
ব্যাখ্যা দেখুন
ম-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম স্থলে অনুস্বার (ং) হয়। যেমন—সম্ + বিধান = সংবিধান, সম্ + বাদ = সংবাদ, সম্ + লাপ = সংলাপ, সম্ + সার = সংসার ইত্যাদি।
৫

'কপোল' শব্দটির অর্থ কী?

বাংলা অর্থতত্ত্ব
ক গাল সঠিক উত্তর
খ গলা
গ ঠোঁট
ঘ কপাল
ব্যাখ্যা দেখুন
'কপোল' শব্দটির অর্থ হলো গাল। এটি একটি তৎসম শব্দ যা বাংলা ভাষায় মুখের একটি অংশ বোঝাতে ব্যবহৃত হয়।
৬

সঠিক বানান কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক কূসংস্কার
খ কুসংকার
গ কুসংস্কার সঠিক উত্তর
ঘ কূশংষ্কার
ব্যাখ্যা দেখুন
শুদ্ধ বানান ‘কুসংস্কার’ (তৎসম উপসর্গ কু+সংস্কার যোগে গঠিত)।
৭

'মণিকাঞ্চনযোগ'-এর সমার্থক বাগধারা কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক দহরম-মহরম
খ কেতাদুরস্ত
গ সোনায় সোহাগা সঠিক উত্তর
ঘ শিরে সংক্রান্তি
ব্যাখ্যা দেখুন
'মণিকাঞ্চনযোগ'-এর সমার্থক 'সোনায় সোহাগা'। এ উভয় বাগধারার অর্থ উপযুক্ত মিলন। অন্যদিকে কেতাদুরস্ত—পরিপাটি; দহরম-মহরম—ঘনিষ্ঠ সম্পর্ক; শিরে সংক্রান্তি—সামনেই বিপদ।
১০

জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?

বাংলা বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
ক নকশী কাঁথার মাঠ সঠিক উত্তর
খ সোজনবাদিয়ার ঘাট
গ সকিনা
ঘ রাখালী
ব্যাখ্যা দেখুন
পল্লিকবি জসীমউদ্দীন রচিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য 'নকশী কাঁথার মাঠ'। এ কাব্যের উল্লেখযোগ্য দুটি চরিত্র রূপা ও সাজু। E.M. Milford এ কাব্যটি 'Field of the Embroidery Quilt' নামে অনুবাদ করেন। সোজন বাদিয়ার ঘাট, সকিনা, রাখালী ছাড়াও তাঁর রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ—মা যে জননী কান্দে, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, রূপবতী।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ৭০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca