বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২০

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

'দ্বিপ' অর্থ কি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক আলো
খ হাতি সঠিক উত্তর
গ জলবেষ্টিত স্থান
ঘ বাতি
ব্যাখ্যা দেখুন

'দ্বিপ' সংস্কৃত শব্দ, যার অর্থ হাতি। বাতি অর্থ দীপ, বর্তিকা। অন্যদিকে 'দ্বীপ' অর্থ জলবেষ্টিত ভূভাগ।

২

সামাজিক নাটক কোনটি?

বাংলা বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
ক ডাকঘর
খ সধবার একাদশী সঠিক উত্তর
গ নূরজাহান
ঘ রাবণবধ
ব্যাখ্যা দেখুন
দীনবন্ধু মিত্র রচিত সামাজিক নাটক 'সধবার একাদশী'। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাসক্তি একশ্রেণির যুবকের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। এ নাটকে সেই সামাজিক বিপর্যয়ের কাহিনী ফুটে উঠেছে। এ নাটকের উল্লেখযোগ্য চরিত্র : নিমচাঁদ, কেনারাম, অটলবিহারী। ডাকঘর (রূপক নাটক) ও নূরজাহান (ঐতিহাসিক নাটক) গ্রন্থের রচয়িতা যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়।
৩

'রেস্তোরাঁ' কোন ভাষার শব্দ?

সাধারণ জ্ঞান বিবিধ(বাংলা,ইংরেজি, গণিত,তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান )
ক ইংরেজি
খ জাপানি
গ ফরাসি সঠিক উত্তর
ঘ ওলন্দাজ
ব্যাখ্যা দেখুন
'রেস্তোরাঁ' ফরাসি ভাষার শব্দ। ফরাসি ভাষার আরও কয়েকটি শব্দ : কার্তুজ, কুপন, ডিপো, আঁতাত, ক্যাফে, বুর্জোয়া, গ্যারেজ, মেনু, রেনেসাঁস।
ক ৩২ সঠিক উত্তর
খ ২৬
গ ৩৯
ঘ ৫০
ব্যাখ্যা দেখুন
বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, অর্ধমাত্রা ৮টি ও মাত্রাহীন ১০টি।
৫

মোতাহার হোসেন রচিত গ্রন্থ কোনটি?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক সাহিত্যচর্চা
খ শাশ্বত বঙ্গ
গ কালের যাত্রার ধ্বনি
ঘ সংস্কৃতি কথা সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
মোতাহার হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতি কথা'। এ গ্রন্থটি বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ-ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তার রচিত দুটি অনুবাদ গ্রন্থ 'সভ্যতা' ও 'সুখ'। কাজী আবদুল ওদুদ রচিত প্রবন্ধ গ্রন্থ 'শাশ্বত বঙ্গ'।
৬

অবলম্বনের 'অব' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক নিম্নে সঠিক উত্তর
খ সম্যকভাবে
গ প্রতিকূল
ঘ প্রস্তুতি
ব্যাখ্যা দেখুন
বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা : বাংলা, তৎসম বা সংস্কৃত ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ ২১টি, সংস্কৃত উপসর্গ ২০টি। 'অবলম্বন' সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দ। অবলম্বনের 'অব' উপসর্গটি 'নিম্নে' অর্থে ব্যবহৃত হয়েছে।
৭

'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার?

সাধারণ জ্ঞান বিবিধ(বাংলা,ইংরেজি, গণিত,তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান )
ক মালিক জয়সী
খ ফেরদৌসী সঠিক উত্তর
গ সৈয়দ হামজা
ঘ কাজী দৌলত উজির বাহরাম খাঁ
ব্যাখ্যা দেখুন
'শাহনামা' মৌলিক গ্রন্থের রচয়িতা পারস্যের কবি ফেরদৌসী। বাংলায় 'শাহনামা' গ্রন্থের গদ্যানুবাদ করেন মোহাম্মদ মোজাম্মেল হক।
ক ১৮২৪
খ ১৮৭৩
গ ১৮৫৮ সঠিক উত্তর
ঘ ১৮৪৭
ব্যাখ্যা দেখুন
প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল'। গ্রন্থটি ১৮৫৪ সাল থেকে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়। এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র : ঠকচাচা, বাঞ্ছারাম, বেণীমাধব।
১০

মুক্তিযুদ্ধবিষয়ক নাটক—

বাংলা ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
ক সুবচন নির্বাসনে
খ রক্তাক্ত প্রান্তর
গ কবর
ঘ পায়ের আওয়াজ পাওয়া যায় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক : নরকে লাল গোলাপ (আলাউদ্দিন আল আজাদ), যে অরণ্যে আলো নেই (নীলিমা ইব্রাহিম), ফেরা আসছে (রণেশ দাশগুপ্ত)। মুনীর চৌধুরী রচিত ইতিহাস-আশ্রিত নাটক 'রক্তাক্ত প্রান্তর' ও ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'কবর'। আবদুল্লাহ আল মামুন রচিত সামাজিক নাটক 'সুবচন নির্বাসনে'।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ৭০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca