বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) থানা পরিসংখ্যানবিদ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২০

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক সঠিক উত্তর
খ ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
গ যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ঘ ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
ব্যাখ্যা দেখুন

অপশন a-তে প্রদত্ত শব্দগুচ্ছ শুদ্ধ। বাকি অপশনের অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ যথাক্রমে ভবিষ্যত— ভবিষ্যৎ, ভৌগলিক— ভৌগোলিক, যশলাভ— যশোলাভ, সম্বর্ধনা— সংবর্ধনা, ঐকতান— ঐক্যতান, কেবলমাত্র— কেবল, উপরোক্ত— উপরিউক্ত।

২

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক শেষলেখা সঠিক উত্তর
খ শেষপ্রশ্ন
গ শেষকথা
ঘ শেষদিন
ব্যাখ্যা দেখুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ 'শেষলেখা', তিনি মোট ৫৬টি কাব্যগ্রন্থ রচনা করেন।
৩

'তারাবাঈ' নাটকের লেখক কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক ইসমাইল হোসেন সিরাজী
খ মীর মশাররফ হোসেন
গ আবদুল্লাহ আল মামুন
ঘ দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক 'তারাবাই'। তাঁর রচিত আরও কয়েকটি ঐতিহাসিক নাটক : প্রতাপসিংহ, নূরজাহান, মেবার পতন, সাজাহান, সিংহল বিজয়। মীর মশাররফ হোসেন রচিত উল্লেখযোগ্য নাটক: জমিদার দর্পণ, বসন্তকুমারী, বেহুলা গীতাভিনয়। আবদুল্লাহ আল মামুন রচিত উল্লেখযোগ্য নাটক : সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এখনও ক্রীতদাস, কোকিলা। ইসমাইল হোসেন সিরাজী রচিত উল্লেখযোগ্য উপন্যাস : তারা-বাই, রায়ন্দিনী।
ক সৎ + জাত
খ সদ্যো + জাত
গ সদ্যঃ + জাত সঠিক উত্তর
ঘ সদ্য + জাত
ব্যাখ্যা দেখুন
সদ্যঃ + জাত = সদ্যোজাত। অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমন— তিরঃ + ধান = তিরোধান, মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন ইত্যাদি।
৫

কোন বানানটি শুদ্ধ?

বাংলা ব্যাকরণ কাঠামো
ক পাষাণ সঠিক উত্তর
খ পাষান
গ পাসান
ঘ পাশান
ব্যাখ্যা দেখুন
শুদ্ধরূপে লেখা বানান: পাষাণ এটি সংস্কৃত ভাষার শব্দ। √পিষ্‌ + আন = পাষাণ পাষাণ অর্থ: – হৃদয়হীন – নির্মম – নির্দয় [উৎস: আধুনিক বাংলা অভিধান , বাংলা একাডেমি]
৬

'রাত্রি'-এর সমার্থক কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক নিশীথ
খ অমানিশা
গ আঁধার
ঘ A ও B সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'রাত্রি'-এর সমার্থক শব্দ নিশীথ। 'রাত্রি'-এর আরও কয়েকটি সমার্থক শব্দ— রাত, নিশি, যামিনী, শবরী, রজনী, নিশীথিনী, ত্রিযামা, নিশা, বিভাবরী। অমানিশা অর্থ অমাবস্যার রাত। আঁধার অর্থ অন্ধকার।
৭

অপ্রাণিবাচক শব্দ কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক কবিকুল
খ পাখিকুল
গ কমলনিকর সঠিক উত্তর
ঘ বুজুর্গান
ব্যাখ্যা দেখুন
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত কয়েকটি বহুবচনবোধক শব্দ হলো— নিকর, গুচ্ছ, আবলি, দাম, পুঞ্জ, মালা, রাজি, রাশি। যেমন— কমলনিকর, কবিতাগুচ্ছ, পর্বতমালা। অন্যদিকে কবিকুল, পাখিকুল ও বুধজনান প্রাণিবাচক শব্দ।
৮

বাক্যের অপরিহার্য শব্দ কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক নামপদ
খ ক্রিয়াপদ সঠিক উত্তর
গ কর্মপদ
ঘ কর্তৃপদ
ব্যাখ্যা দেখুন
যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায়, তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদ বাক্যগঠনের অপরিহার্য অঙ্গ। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। যথা : সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া।
৯

কোনটি ফারসি শব্দ?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক নামাজ সঠিক উত্তর
খ কলেজ
গ আনারস
ঘ কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
ফারসি ভাষার শব্দ নামাজ। আরও কয়েকটি ফারসি শব্দ— রোজা, খোদা, ফেরেশতা, দোজখ, চশমা, দোকান, নালিশ, নমুনা, হাঙ্গামা, আমদানি। অন্যদিকে কলেজ— ইংরেজি এবং আনারস— পর্তুগিজ শব্দ।
১০

শ, স, ষ, হ —এই চারটি বর্ণের নাম কী?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক বর্গীয় বর্ণ
খ উষ্মবর্ণ সঠিক উত্তর
গ কণ্ঠ্য বর্ণ
ঘ পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
ব্যাখ্যা দেখুন
শ, স, ষ, হ —এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিষধ্বনি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ৭০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca