বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০১৯

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক সম্ + চিন্তা = সঞ্চিতা
খ অনু + এষণ = অন্বেষণ সঠিক উত্তর
গ জন + অবধি = জনবধি
ঘ পরিঃ + ছদ = পরিচ্ছদ
ব্যাখ্যা দেখুন

উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থলে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন— অনু + এষণ = অন্বেষণ, সু + অল্প = স্বল্প, সু + আগত = স্বাগত। 'পরিচ্ছদ' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো পরি + ছদ। সঞ্চিত শব্দের গঠন হলো সম্ + √চি + ত।

২

অনুগ্রহ-এর বিপরীতার্থক শব্দ—

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক বিগ্রহ
খ প্রতিগ্রহ
গ নিগ্রহ সঠিক উত্তর
ঘ দয়া
ব্যাখ্যা দেখুন
বিপরীতার্থক শব্দ : অনুগ্রহ – নিগ্রহ, দয়া – নির্দয়তা, বর্জন – গ্রহণ/প্রতিগ্রহ, সন্ধি – বিগ্রহ।
৩

কোন বানানটি শুদ্ধ?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক মুহুর্মুহু সঠিক উত্তর
খ মূহুর্মূহু
গ মুহুর্মূহু
ঘ মূহুর্মুহু
ব্যাখ্যা দেখুন
মুহুঃ + মুহুঃ = মুহুর্মুহু শুদ্ধ বানান।
৪

'চৌরাস্তা' কোন সমাস?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক দ্বন্দ্ব
খ অব্যয়ী
গ বহুব্রীহি
ঘ দ্বিগু সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। যেমন— চৌরাস্তার সমাহার = চৌরাস্তা।
৫

বিশেষ্য শব্দ নয় কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক হিমালয়
খ গীতাঞ্জলি
গ স্বয়ং সঠিক উত্তর
ঘ পর্বত
ব্যাখ্যা দেখুন
'স্বয়ং' অব্যয় পদ। এটির অর্থ নিজে, আপনি, সাক্ষাৎ, বৈষ্ণব।
ক অপাদানে শূন্য সঠিক উত্তর
খ করণে শূন্য
গ কর্তায় শূন্য
ঘ কর্মে শূন্য
ব্যাখ্যা দেখুন
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন— পাপে বিরত হও। গাড়ি স্টেশন ছাড়ল। মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।
৭

উড়নচণ্ডী— বাগধারাটির অর্থ—

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক মিতব্যয়ী
খ অমিতব্যয়ী সঠিক উত্তর
গ বেখেয়ালি
ঘ অলস প্রকৃতির
ব্যাখ্যা দেখুন
“উড়নচণ্ডী” বাগধারার অর্থ অমিতব্যয়ী। গোঁফ খেজুরে ও হাতভারী বাগধারার অর্থ যথাক্রমে— অত্যন্ত অলস ও ব্যয়কুণ্ঠ।
৮

প্রথম বাঙালি সনেট কার লেখা?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক প্রমথ চৌধুরী
খ মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর
গ সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা দেখুন
ইতালীয় কবি পেত্রার্ক এবং শেক্সপিয়র-এর সনেট অনুসারে কবি মাইকেল মধুসূদন 'চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬)' রচনা করেন। অন্যদিকে, প্রমথ চৌধুরীকে ইতালীয় সনেটের প্রবর্তক বলা হয়। সত্যেন্দ্রনাথ দত্তকে 'ছন্দের রাজা' ও 'ছন্দের জাদুকর' বলা হয়। বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয়।
৯

পর্বত-এর সমার্থক নয় কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক অদ্রি
খ গিরি
গ মার্তণ্ড সঠিক উত্তর
ঘ ভূধর
ব্যাখ্যা দেখুন
'মার্তণ্ড' শব্দের অর্থ সূর্য। এর আরও কয়েকটি প্রতিশব্দ : দিবাকর, ভানু, তপন, প্রভাকর, দিনমণি, বিভাবসু, মিহির, সবিতা, ভাস্কর।
১০

দেনা পাওনা গল্পটির রচয়িতা কে?

বাংলা বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
ক রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর
খ সৈয়দ মুজতবা আলী
গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ প্রমথ চৌধুরী
ব্যাখ্যা দেখুন
'দেনা পাওনা' ছোট গল্পটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 'দেনা পাওনা' উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সৈয়দ মুজতবা আলীর ছোটগল্প গ্রন্থ : চাচা কাহিনী, টুনি মেম। প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ : চার ইয়ারী কথা, আহুতি, নীললোহিত ও গল্পসংগ্রহ।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca