বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সহকারী ব্যবস্থাপক (ট্রেইনি জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২১

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

ক বিপরীত সঠিক উত্তর
খ নিকৃষ্ট
গ অভাব
ঘ বিকৃতি
ব্যাখ্যা দেখুন
শব্দ বা শব্দমূলের সামনে বসে নতুন শব্দ গঠন করে এমন শব্দাংশকে উপসর্গ বলে। 'অপ' একটি তৎসম উপসর্গ; যার অর্থ বিপরীত কোনো কিছুকে বোঝায়। যেমন— অপমান, অপযশ, অপকীর্তি।
২

কোন বানানটি শুদ্ধ?

বাংলা ব্যাকরণ কাঠামো
ক পাষাণ সঠিক উত্তর
খ পাষান
গ পাসান
ঘ পাশান
ব্যাখ্যা দেখুন
শুদ্ধরূপে লেখা বানান: পাষাণ এটি সংস্কৃত ভাষার শব্দ। √পিষ্‌ + আন = পাষাণ পাষাণ অর্থ: – হৃদয়হীন – নির্মম – নির্দয় [উৎস: আধুনিক বাংলা অভিধান , বাংলা একাডেমি]
৩

'যিনি বক্তৃতা দানে পটু'-

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক বাকপটু
খ অনলবর্ষী
গ সুবক্তা
ঘ বাগ্মী সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'যিনি বক্তৃতা দানে পটু' এককথায় প্রকাশ- বাগ্মী। সুবক্তা, বাকপটু 'বাগ্মী'র সমার্থক শব্দ। 'অনলবর্ষী' শব্দের গঠন- অনল + √বৃষ্ + ইন্। অর্থ অগ্নিবর্ষী।
৪

'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন-

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক সত্যেন্দ্রনাথ দত্ত
খ রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর
গ জসীমউদ্দীন
ঘ কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা দেখুন
'সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। 'সঞ্চিতা' (১৯২৮) কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। 'সঞ্চয়ন' (১৯৩৭) কাজী মোতাহার হোসেন রচিত প্রবন্ধ সংকলন।
৫

বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ কাদের নওয়াজ
ব্যাখ্যা দেখুন
যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি তার 'তিলোত্তমাসম্ভব' (১৮৬০) কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রথম সফল প্রয়োগ ঘটান।
৬

বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ প্রমথ চৌধুরী সঠিক উত্তর
ঘ রামসুন্দর ত্রিবেদী
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন ও প্রসারে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি 'সবুজপত্র' পত্রিকা প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত ভাষাকে প্রতিষ্ঠিত করেন। তাঁর প্রবন্ধ ও গল্পগুলোতে চলিত ভাষার সাবলীল ব্যবহার পাঠককে নতুন স্বাদ এনে দেয়। তিনি মনে করতেন, সাহিত্য হবে প্রাণের কাছাকাছি, আর সে জন্য মুখের ভাষার ব্যবহারই শ্রেষ্ঠ। তাঁর ছদ্মনাম ছিল 'বীরবল'।
৭

'Co-opted'-এর পরিভাষা কোনটি?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক যোজিত
খ সহযোজিত সঠিক উত্তর
গ সংযোজিত
ঘ সংযুক্ত
ব্যাখ্যা দেখুন
Co-opted-এর পারিভাষিক শব্দ সহযোজিত। আরও কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ— post office— ডাকঘর, existentialism— অস্তিত্ববাদ, code— সংকেত, notification— প্রজ্ঞাপন, neutral— নিরপেক্ষ।
৮

বাক্যের মৌলিক উপাদান কোনটি?

বাংলা ছন্দ ও অলংকার
ক শব্দ সঠিক উত্তর
খ বর্ণ
গ ভাষা
ঘ ধ্বনি
ব্যাখ্যা দেখুন
কতকগুলো অর্থবোধক শব্দ মিলে একটি পরিপূর্ণ বাক্য তৈরি হয়। তাই বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ।
৯

রূপসী বাংলার কবি বলা হয় কাকে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক সত্যেন্দ্রনাথ দত্ত
খ জসীমউদ্দীন
গ কালিদাস রায়
ঘ জীবনানন্দ দাশ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশ; পল্লীকবি জসীমউদ্দীন; ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। 'বেতালভট্ট' হলো কালিদাস রায়ের ছদ্মনাম।
১০

'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' উক্তিটি কোন কাব্য গ্রন্থের?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক মনসামঙ্গল
খ চণ্ডীমঙ্গল
গ অন্নদামঙ্গল সঠিক উত্তর
ঘ সারদামঙ্গল
ব্যাখ্যা দেখুন
ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত উক্তি- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে; বড়র পীরিতি বালির বাঁধ; জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী; মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca