কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF) এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০১৯

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

'একটি ফটোগ্রাফ' কবিতার লেখক কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক আল-মাহমুদ
খ সুফিয়া কামাল
গ বন্দে আলী মিয়া
ঘ শামসুর রাহমান সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন

'একটি ফটোগ্রাফ' কবিতাটি শামসুর রাহমান রচিত। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো— বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা; ফেব্রুয়ারি ১৯৬৯; স্বাধীনতা তুমি; তুমি বলেছিলে; দুঃসময়ে মুখোমুখি; উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ; গুড মর্নিং বাংলাদেশ; দেশদ্রোহী হতে ইচ্ছে করে ইত্যাদি।

২

'যা জল দেয়'-এর এক কথায় প্রকাশ কি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক পাটোয়ারী
খ জলদ সঠিক উত্তর
গ জলাধার
ঘ জলধি
ব্যাখ্যা দেখুন
জল দেয় এমন— জলদ। জলধি অর্থ সমুদ্র, বারিধি, পয়োধি। জলধারা অর্থ জলস্রোত, বারিধারা। পাটোয়ারী বলতে বোঝায় লাভলোকসান সম্পর্কে অতিশয় হিসাবি মনোভাবসম্পন্ন অথবা খাজনা আদায় করা যার পেশা।
ক পৌনঃপুন
খ বিশেষ
গ বিপরীত
ঘ সদৃশ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
প্রতি সংস্কৃত উপসর্গ। উপসর্গটি নানা অর্থে ব্যবহৃত হয়। যেমন— সদৃশ, বিরোধ, পৌনঃপুনিক, অনুরূপ কাজ। প্রতিধ্বনি ও প্রতিমূর্তি শব্দে প্রতি উপসর্গটি সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে।
৪

'আশায় বসতি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক আহসান হাবীব সঠিক উত্তর
খ লুৎফর রহমান
গ জসীমউদ্দীন
ঘ কায়কোবাদ
ব্যাখ্যা দেখুন
'আশায় বসতি' কাব্যগ্রন্থটি আহসান হাবীব রচিত। তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ: রাত্রিশেষ, ছায়াহরিণ, সারাদুপুর, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
৫

'ষষ্ঠ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক ষষ্ + থ সঠিক উত্তর
খ ষষঃ + ঠ
গ ষষঃ + থ
ঘ ষষঃ + ট
ব্যাখ্যা দেখুন
ষ্-এর পরে ত বা থ থাকলে যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়। যেমন— ষষ্ + থ = ষষ্ঠ, কৃষ্ + তি = কৃষ্টি।
ক কোণ
খ কৃপণ সঠিক উত্তর
গ লাবণ্য
ঘ বাণ
ব্যাখ্যা দেখুন
ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য ব হ ও এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়। যেমন— কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ ইত্যাদি।
৭

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক নগ
খ শম্পা
গ নলিনী সঠিক উত্তর
ঘ আরতি
ব্যাখ্যা দেখুন
'পদ্ম' শব্দের প্রতিশব্দ : শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, সরসিজ, কমল, রাজীব, পুষ্কর, কোকনদ, কুবলয়। নগ, শম্পা ও আরতি অর্থ যথাক্রমে পাহাড়, বিদ্যুৎ ও আসক্তি।
৮

'আদিষ্ট' শব্দের বিপরীত শব্দ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক গররাজি
খ সম্মতি
গ অনিচ্ছা
ঘ নিষিদ্ধ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বিপরীত শব্দ : আদিষ্ট—নিষিদ্ধ, ইচ্ছা—অনিচ্ছা, রাজি—গররাজি।
৯

নিচের কোনটি গণনাবাচক শব্দ?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক কুড়ি সঠিক উত্তর
খ তেরই
গ দ্বাদশ
ঘ তেসরা
ব্যাখ্যা দেখুন
'কুড়ি' গণনাবাচক শব্দ। একাধিক বার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাই গণনাবাচক সংখ্যা। যেমন— উনিশ, কুড়ি। অন্যদিকে— 'দ্বাদশ' পূরণবাচক শব্দ, তারিখবাচক শব্দ— তেরোই।
ক ৫
খ ৪
গ ২
ঘ ৩ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার যথা— যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ় শব্দ। গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার এবং উৎসগত দিক থেকে পাঁচ প্রকার।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ৮০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca