জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর সহকারী পরিচালক, রিসার্চ অফিসার ও সহকারী প্রোগ্রামার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২১

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

ক ক্ষুদ্ + পিপাসা
খ ক্ষুধ্ + পিপাসা সঠিক উত্তর
গ ক্ষুত্ + পিপাসা
ঘ ক্ষুৎ + পিপাসা
ব্যাখ্যা দেখুন

আগে দ্ বা ধ্ এবং পরে ক্, প্, স ধ্বনি থাকলে দ্ বা ধ্ স্থানে ৎ হয়। যেমন— ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা, ক্ষুধ্ + কাতর = ক্ষুৎকাতর, হৃদ্ + কম্প = হৃৎকম্প।

২

'কানে-কলম' কোন সমাসের উদাহরণ?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক উপপদ তৎপুরুষ
খ অলুক দ্বন্দ্ব
গ প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ অলুক বহুব্রীহি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন— কানে কলম যার = কানে-কলম, মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি। এরূপ— হাতে-ছড়ি, গায়ে-পড়া, হাতে-বেড়ি, মাথায়-ছাতা, কানে-খাটো, গলায়-গামছা, মুখে-ভাত ইত্যাদি।
৩

'চৌরাস্তা' কোন সমাসের উদাহরণ?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক দ্বিগু সঠিক উত্তর
খ সংখ্যাবাচক বহুব্রীহি
গ অলুক বহুব্রীহি
ঘ সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাখ্যা দেখুন
সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। যেমন— চৌ (চার) রাস্তার সমাহার = চৌরাস্তা, তিন মাথার সমাহার = তেমাথা। এরূপ— ত্রিকাল, শতাব্দী, পঞ্চবটী, চতুর্ভুজ, চতুরঙ্গ, চৌমাথা, পঞ্চভূত, ত্রিরত্ন, সাতসমুদ্র।
৪

'Every man is for himself'-এর সঠিক বাংলা অনুবাদ কী?

ভূগোল বাংলা সাহিত্য
ক ইচ্ছা থাকলে উপায় হয়
খ চাচা আপন প্রাণ বাঁচা সঠিক উত্তর
গ প্রত্যেকে আমরা পরের তরে
ঘ সবার উপরে মানুষ সত্য
ব্যাখ্যা দেখুন
Every Man is for himself-এর সঠিক বাংলা অনুবাদ— চাচা আপন প্রাণ বাঁচা। অন্যদিকে Where there is a will, there is a way— ইচ্ছা থাকলে উপায় হয়। We are for each other— প্রত্যেকে আমরা পরের তরে। Man is the measure of all things— সবার উপরে মানুষ সত্য।
৫

'Graphic'-এর বাংলা পরিভাষা কী?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক নকশা
খ রৈখিক সঠিক উত্তর
গ খসড়া
ঘ অঙ্কন
ব্যাখ্যা দেখুন
Graphic-এর বাংলা পরিভাষা রৈখিক। অন্যদিকে diagram— নকশা, চিত্র; draft— খসড়া; drawing— অঙ্কন।
৬

'বিমলা-কুমুদিনী' কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?

বাংলা বাংলায় উল্লেখযোগ্য গ্রন্থ ও চরিত্র
ক ঘরে-বাইরে, যোগাযোগ সঠিক উত্তর
খ চতুরঙ্গ, যোগাযোগ
গ ঘরে-বাইরে, শেষের কবিতা
ঘ চোখের বালি, শেষের কবিতা
ব্যাখ্যা দেখুন
'ঘরে-বাইরে' ও 'যোগাযোগ' উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে-বাইরে উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র— বিমলা, নিখিলেশ, সন্দীপ। 'যোগাযোগ' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র— কুমুদিনী, মধুসূদন। 'শেষের কবিতা' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র— অমিত, লাবণ্য, শোভনলাল। 'চোখের বালি' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র— মহেন্দ্র, বিনোদিনী, আশা।
ক কর্তায় শূন্য
খ কর্মে শূন্য সঠিক উত্তর
গ করণে দ্বিতীয়া
ঘ অপাদানে দ্বিতীয়া
ব্যাখ্যা দেখুন
কর্তা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্মকারক বলে। যেমন— কাননে কুসুমকলি সকলি ফুটিল। আমাকে একখানা বই দাও। এ দুই বাক্যে 'কুসুমকলি' ও 'বই' শূন্য বিভক্তি।
ক কর্তায় সপ্তমী
খ কর্মে সপ্তমী
গ সম্প্রদানে ষষ্ঠী সঠিক উত্তর
ঘ অপাদানে ষষ্ঠী
ব্যাখ্যা দেখুন
[Note : যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন— প্রয়োজনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে। দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে। এখানে প্রথম বাক্যে 'দেবতারে' সপ্তমী বিভক্তি ও দ্বিতীয় বাক্যে 'দেবতার' ষষ্ঠী বিভক্তি। উল্লেখ্য, প্রশ্নে সপ্তমী বিভক্তির স্থলে ষষ্ঠী ছিল।]
ক প্রত্যক্ষ সঠিক উত্তর
খ পরোক্ষ
গ সমক্ষ
ঘ চাক্ষুষ
ব্যাখ্যা দেখুন
এককথায় প্রকাশ : অক্ষির অভিমুখে— প্রত্যক্ষ। অক্ষির অগোচরে— পরোক্ষ। অক্ষির সমীপে— সমক্ষ। চক্ষুর সম্মুখে সংঘটিত— চাক্ষুষ।
১০

বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক অমৃত — গরল
খ তস্কর — সাধু
গ কৃশ — স্থূল
ঘ অর্বাচীন — আধুনিক সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
অর্বাচীন-এর সমার্থক শব্দ অপরিপক্ব, আধুনিক, হাল আমলের। প্রশ্নে যেহেতু বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে কোনটি ভুল চেয়েছে। ∴ সঠিক উত্তর (d)। কারণ অর্বাচীন-এর সঠিক বিপরীত শব্দ প্রাচীন।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca