প্রাণিসম্পদ অধিদপ্তরের ভিএফএ / এফএ / (এ/আই) কম্পাউন্ডার /পোল্ট্রি টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২০

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে?

বাংলা বাংলা সাহিত্যের শাখা
ক মিশ্র ভাষা
খ সাধু ভাষা
গ চলিত ভাষা
ঘ উপভাষা সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন

বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলে উপভাষা। উপভাষার শব্দাবলির মধ্যে রয়েছে একটি জাতির ঐতিহাসিক, নৃতাত্ত্বিক ও সামাজিক পরিচয়। বাংলা উপভাষা শ্রেণিবিন্যাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন।

২

নিত্য মূর্ধন্য-ষ নিচের কোন শব্দে বিদ্যমান?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক কাষ্ঠ
খ কল্যাণীয়েষু
গ পরিষদ
ঘ আষাঢ় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
তৎসম শব্দের বানানে ষ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। তবে কতগুলো শব্দে নিত্য বা স্বভাবতই 'ষ' হয়। যেমন— আষাঢ়, ভাষণ, ভাষা, মানুষ, ঔষধ, ভূষণ, দ্বেষ, পৌষ, কোষ, ষড়যন্ত্র ইত্যাদি।
৩

কোন বানানটি শুদ্ধ?

বাংলা ব্যাকরণ কাঠামো
ক পাষাণ সঠিক উত্তর
খ পাষান
গ পাসান
ঘ পাশান
ব্যাখ্যা দেখুন
শুদ্ধরূপে লেখা বানান: পাষাণ এটি সংস্কৃত ভাষার শব্দ। √পিষ্‌ + আন = পাষাণ পাষাণ অর্থ: – হৃদয়হীন – নির্মম – নির্দয় [উৎস: আধুনিক বাংলা অভিধান , বাংলা একাডেমি]
৪

বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক শব্দ
খ কারক
গ পদ সঠিক উত্তর
ঘ ক্রিয়াপদ
ব্যাখ্যা দেখুন
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। পদ প্রধানত দুই প্রকার। যথা : সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকার। যথা : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। সুতরাং পদ মোট পাঁচ প্রকার। যথা : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়।
৫

'রাত্রি'-এর সমার্থক শব্দ নয় কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক শর্বরী
খ রজনী
গ যামিনী
ঘ বারিদ সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
রাত্রি-এর সমার্থক শব্দ নয় বারিদ। বারিদ-এর সমার্থক শব্দ— মেঘ, জলদ, জীমূত, অম্বুদ, পয়োধর, তোয়দ।
ক মৌলিক শব্দ
খ যৌগিক শব্দ সঠিক উত্তর
গ রূঢ়ি শব্দ
ঘ যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা দেখুন
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম বা অভিন্ন সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন— গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।
৮

'যে নারী প্রিয় কথা বলে' — এক কথায় কী হবে?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক সুহাসিনী
খ সুবক্তা
গ প্রিয়ংবদা সঠিক উত্তর
ঘ শ্রীমতী
ব্যাখ্যা দেখুন
এক কথায় প্রকাশ : যে নারী প্রিয় কথা বলে— প্রিয়ংবদা; শ্রী আছে এমন— শ্রীমতী। সুহাস শব্দের অর্থ সুন্দর হাস্যযুক্ত। সুহাস-এর স্ত্রীবাচক শব্দ সুহাসিনী।
৯

'অন্যপুষ্ট' কোন পাখিকে বলা হয়?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক কাক
খ কোকিল সঠিক উত্তর
গ ময়না
ঘ কবুতর
ব্যাখ্যা দেখুন
কোকিলকে বলা হয় অনাপুষ্ট। কোকিল-এর আরও কয়েকটি সমার্থক শব্দ— কাকপুচ্ছ, পরভৃত, বসন্তদূত, পিক, পরপুষ্ট, কলকণ্ঠ। কাক-এর সমার্থক শব্দ পরভৃৎ, বায়স, অনাভৃৎ।
১০

'চকলেট' কোন দেশের শব্দ?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক অস্ট্রেলিয়া
খ ইতালি
গ জার্মানি
ঘ মেক্সিকো সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
যেসব শব্দ বিদেশি ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলোকে বিদেশি শব্দ বলে। যেমন— চকলেট (মেক্সিকো), ম্যাজেন্টা (ইতালি), ক্যাঙ্গারু (অস্ট্রেলিয়া), নাৎসি (জার্মানি), রিকশা (জাপানি), দাম (গ্রিক), বাবা (তুর্কি) ইত্যাদি।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ৭০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca