পল্লী উন্নয়ন একাডেমী (RDA) এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২১

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক ধ্বনি সঠিক উত্তর
খ অক্ষর
গ অর্থতত্ত্ব
ঘ বাক্যতত্ত্ব
ব্যাখ্যা দেখুন

ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি। যথা : ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।

২

'আরেক ফাল্গুন' উপন্যাসটি কার লেখা?

বাংলা ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
ক প্রমথ চৌধুরী
খ জহির রায়হান সঠিক উত্তর
গ সেলিনা হোসেন
ঘ কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা দেখুন
জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন'। তার রচিত আরও কয়েকটি উপন্যাস— হাজার বছর ধরে, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, তৃষ্ণা, কয়েকটি মৃত্যু।
৩

কোনটি শুদ্ধ?

বাংলা ব্যাকরণ কাঠামো
ক সৌজন্নতা
খ সৌজন্যতা
গ সৌজনতা
ঘ সৌজন্য সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
শুদ্ধ বানান হলো 'সৌজন্য'। 'সৌজন্যতা', 'সৌজন্নতা', 'সৌজনতা' এগুলো অশুদ্ধ বানান কারণ 'সৌজন্য' শব্দটি নিজেই ভাববাচক বিশেষ্য; এর সাথে অতিরিক্ত 'তা' প্রত্যয় যোগ করা ভুল।
৪

বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?

বাংলা বাক্যতত্ত্ব বা পদক্রম
ক আসত্তি
খ যোগ্যতা
গ আকাঙ্ক্ষা সঠিক উত্তর
ঘ আসক্তি
ব্যাখ্যা দেখুন
বাক্যের গুণ তিনটি। যথা : আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে আকাঙ্ক্ষা। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। বাক্যে স্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।
৫

ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম—

বাংলা ছন্দ ও অলংকার
ক কারবর্ণ
খ অনুবর্ণ সঠিক উত্তর
গ ফলা
ঘ রেফ
ব্যাখ্যা দেখুন
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ। স্বরবর্ণের ১০টি সংক্ষিপ্ত রূপকে বলা হয় কারবর্ণ।
৬

পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয়?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক স্বরধ্বনি
খ মৌলিক স্বরধ্বনি
গ স্বল্প স্বরধ্বনি
ঘ দ্বি-স্বরধ্বনি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি-স্বরধ্বনি হয়। যেমন— 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ] তৈরি হয়েছে।
৭

'পথের পাঁচালী' উপন্যাসটি কার লেখা?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর
গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ সত্যজিৎ রায়
ব্যাখ্যা দেখুন
'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার রচিত আরও কয়েকটি উপন্যাস— অপরাজিত, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, ইছামতী, অশনি সংকেত, দেবযান, অনুবর্তন। সত্যজিৎ রায় 'পথের পাঁচালী' চলচ্চিত্রের পরিচালক।
৮

'নায়ক'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক নে + অক
খ নো + অক
গ নৈ + অক সঠিক উত্তর
ঘ নঃ + অক
ব্যাখ্যা দেখুন
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়। যেমন— নৈ + অক = নায়ক, গৈ + অক = গায়ক, নে + অন = নয়ন, পৌ + অক = পাবক।
৯

যা দমন করা কষ্টকর—

গণিত পাটীগণিত
ক দমনীয়
খ দুর্নিবার
গ দুর্নিবার
ঘ দুর্দমনীয় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
যা দমন করা কষ্টকর— দুর্দমনীয়। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ : যা নিবারণ করা কষ্টকর— দুর্নিবার, যা দমন করা যায় না— অদম্য, যা কষ্টে লাভ করা যায়— দুর্লভ।
১০

'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক একচোখা
খ এক কথার মানুষ সঠিক উত্তর
গ উড়নচণ্ডী
ঘ কংস মামা
ব্যাখ্যা দেখুন
'এক কথার মানুষ' বাগধারার অর্থ দৃঢ়সংকল্প ব্যক্তি। অন্যদিকে একচোখা, উড়নচণ্ডী ও কংস মামা বাগধারার অর্থ যথাক্রমে পক্ষপাতিত্ব, অমিতব্যয়ী ও নির্মম আত্মীয়।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca