দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লি. এর সহকারী ব্যবস্থাপক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

বিখ্যাত কবিতা 'বড় কে' এর কবি কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক হরিশচন্দ্র মিত্র সঠিক উত্তর
খ সত্যেন্দ্রনাথ দত্ত
গ যতীন্দ্রমোহন বাগচী
ঘ কামিনী রায়
ব্যাখ্যা দেখুন

বিখ্যাত কবিতা 'বড় কে'-এর কবি হরিশচন্দ্র মিত্র। তিনি উনিশ শতকের একজন কবি ছিলেন। সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা 'মানুষ জাতি, ছিন্ন মুকুল'; যতীন্দ্রমোহন বাগচীর বিখ্যাত কবিতা 'কাজলা দিদি'; কামিনী রায়ের বিখ্যাত কবিতা 'সুখ, পাছে লোকে কিছু বলে'।

ক সুধাকর
খ মিহির
গ হাফেজ
ঘ সবকটি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি বিষয় যেসব সংবাদপত্রে আলোচনা হতো সেগুলোর মধ্যে সুধাকর, মিহির, হাফেজ, শিখা, মাসিক মোহাম্মদী ছিল অন্যতম। 'সুধাকর' (১৮৮৯) ছিল সাপ্তাহিক পত্রিকা, 'মিহির' (১৮৯২) ও 'হাফেজ' (১৮৯৭) মাসিক পত্রিকা। এ পত্রিকাগুলো সম্পাদনা করেন শেখ আবদুর রহিম।
৩

বাংলা সমবেত কণ্ঠ সংগীতের প্রবর্তক কে?

বাংলা গানের রচয়িতা ও সুরকার
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ নজিবর রহমান
গ দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর
ঘ মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা দেখুন
বাংলা সমবেত কণ্ঠ সংগীতের প্রবর্তক দ্বিজেন্দ্রলাল রায়। তিনি বাংলা সাহিত্যে প্যারোডি ধারার রচনারও পথিকৃৎ। তাঁর সাজাহান (১৯০৯) নাটকটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক। তাঁর উল্লেখযোগ্য কিছু নাটক— প্রতাপসিংহ, নূরজাহান, সিংহল বিজয়, মেবার পতন, তারাবাই। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের জনক; নজিবর রহমানকে 'সাহিত্যরত্ন' বলা হয়; মীর মশাররফ হোসেন প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার।
ক পাণ্ডিত্যকথা
খ অকেজো যুক্তি সঠিক উত্তর
গ দীর্ঘ প্রত্যাশা
ঘ গুরুতর যুক্তি
ব্যাখ্যা দেখুন
'শিয়ালের যুক্তি' বাগধারাটির অর্থ 'অকেজো যুক্তি'। বাক্যে প্রয়োগ : তোমার শিয়ালের যুক্তি এখানে খাটবে না, উকিলের কাছে যুক্তি ধার করো গে। আরও কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা : আঠারো মাসে বছর— দীর্ঘসূত্রতা, রাবণের চিতা— দীর্ঘস্থায়ী দুঃখ, তামার বিষ— অর্থের কুপ্রভাব।
৫

'পাহাড়' বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি?

বাংলা বাক্যতত্ত্ব বা পদক্রম
ক পাহাড়িয়া
খ পাহাড়ে
গ পাহাড়ি
ঘ সবকটি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
বাংলা একাডেমির 'ব্যবহারিক বাংলা অভিধান' অনুসারে 'পাহাড়' শব্দের বিশেষণ 'পাহাড়িয়া, পাহাড়ে, পাহাড়ি' সবকটি। আরও কতিপয় বিশেষ্য পদের বিশেষণ রূপ : লবণ-লবণাক্ত, অরণ্য-আরণ্যক, অনুরাগ-অনুরক্ত।
৬

'উত্তীর্ণ' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক উৎ + তীর্ণ সঠিক উত্তর
খ উত + তীর্ণ
গ উদ্ + তীর্ণ
ঘ কোনোটিই নয়
ব্যাখ্যা দেখুন
'উত্তীর্ণ' শব্দের সন্ধি বিচ্ছেদ 'উৎ + তীর্ণ'। আরও কতিপয় গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ : উৎ + লাস = উল্লাস, উৎ + হার = উদ্ধার, উৎ + যোগ = উদ্যোগ।
৭

নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক মিতালি সঠিক উত্তর
খ জ্যাঠামি
গ ডাকাতি
ঘ কোনোটি নয়
ব্যাখ্যা দেখুন
যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন : বাংলা 'মিতালি' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ মিতার ভাব, বন্ধুত্ব ('মিতা' শব্দের পর 'ভাব' অর্থে তদ্ধিত প্রত্যয় 'আলি' যোগে 'মিতালি' হয়েছে); শব্দটি এই অর্থেই ভাষায় ব্যবহৃত হয়; অর্থাৎ 'মিতালি' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই; ফলে 'মিতালি' যৌগিক শব্দ। আরও উদাহরণ : গায়ক = গৈ + অক (অক) — অর্থ গান করে যে; কর্তব্য = কৃ + তব্য — অর্থ যা করা উচিত।
৮

'আসামী' কোন ভাষার শব্দ?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক পর্তুগিজ
খ আরবি সঠিক উত্তর
গ ফারসি
ঘ তুর্কি
ব্যাখ্যা দেখুন
'আসামী' আরবি শব্দ। আরও কতিপয় আরবি শব্দ— জান্নাত, হালাল, আদালত; পর্তুগিজ শব্দ— আলপিন, গির্জা, চাবি; ফারসি শব্দ— নামাজ, তারিখ, রপ্তানি; তুর্কি শব্দ— চাকর, দারোগা।
৯

ঘোষীভবনের উদাহরণ কোনটি?

বাংলা ধ্বণি তত্ত্ব
ক শাক > শাগ সঠিক উত্তর
খ পুকুর > পুখুর
গ কাঠ > কাট
ঘ বাবু > বাপু
ব্যাখ্যা দেখুন
কোনো অঘোষ ধ্বনি যখন কাছাকাছি কোনো ঘোষ ধ্বনির প্রভাবে অথবা বিনা কারণেই ঘোষ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে ঘোষীভবন বলে। উদাহরণ— শাক > শাগ, কাক > কাগ, বক > বগ।
১০

নিচের শব্দগুলোর মধ্যে ব্যতিক্রম কোনটি?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ক চীন
খ শ্রীলঙ্কা
গ মালদ্বীপ
ঘ গ্রিস সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
চীন, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এ তিনটি দেশ এশিয়া মহাদেশে অবস্থিত। গ্রিস ইউরোপ মহাদেশে অবস্থিত। দেশের অবস্থান হিসেবে গ্রিস এখানে ব্যতিক্রম।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca