নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২৩

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

১

বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী?

বাংলা বাংলা সাহিত্যের শাখা
ক চর্যাপদ সঠিক উত্তর
খ বৈষ্ণব পদাবলী
গ ঐতরেয় আরণ্যক
ঘ দোহাকোষ
ব্যাখ্যা দেখুন

বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ তথা বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। অনুমান করা হয় চর্যাপদগুলো পাল আমলে রচিত এবং বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের শাসনামলেই এর বিকাশ ঘটে। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তাঁর সম্পাদনায় 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে ১৯১৬ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।

২

'ইউসুফ-জোলেখা' গ্রন্থটি অনুবাদ করেছেন—

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক দৌলত উজির বাহরাম খান
খ সৈয়দ সুলতান
গ আলাওল
ঘ আব্দুল করিম সাহিত্য বিশারদ
ঙ সঠিক উত্তর নেই সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
অপশনে সঠিক উত্তর নেই। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী এবং সুফীকবি জামী-এর মূল কাহিনী পল্লবিত করে 'ইউসুফ-জোলেখা' নামে কাব্য বাংলায় অনুবাদ করে রচনা করেন। কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এবং পনেরো শতকের প্রথম দশকে রচিত বলে অনুমান করা হয়।
৩

'আঠারো বছর বয়স' কবিতার রচয়িতা কে?

বাংলা বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
ক সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর
খ কামিনী রায়
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা দেখুন
বাংলা সাহিত্যের মার্কসীয় ধারার কবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের একটি কবিতা 'আঠারো বছর বয়স'। আঠারো বছর বয়সের ভয়ংকর, নির্ভীক, চলার দুর্বার গতি, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সাহসিকতাই এ কবিতার মূল উপজীব্য। কাব্যগ্রন্থটির উল্লেখযোগ্য আরও কয়েকটি কবিতা— ছাড়পত্র, একটি মোরগের কাহিনী, প্রার্থী, সিঁড়ি, দেশলাই কাঠি, রানার, হে মহাজীবন ইত্যাদি।
৪

সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?

বাংলা বাংলা ভাষা (ব্যাকরণ)
ক বিশেষণ
খ সর্বনাম
গ ক্রিয়া
ঘ অব্যয় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
সাধু ভাষা ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাসরীতি সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এ রীতিতে সর্বনাম, ক্রিয়াপদ, অনুসর্গ, বিশেষণ ইত্যাদির পূর্ণাঙ্গ রূপ পরিলক্ষিত হলেও অব্যয় পদটির দীর্ঘরূপ হয় না।
৫

যেসব নিয়মে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে—

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক স্বরসন্ধি
খ ব্যঞ্জনসন্ধি
গ নিপাতনে সিদ্ধসন্ধি সঠিক উত্তর
ঘ বিসর্গ সন্ধি
ব্যাখ্যা দেখুন
'নিপাতন' শব্দের একটি অর্থ হচ্ছে নিয়মের ব্যতিক্রম বা নিয়ম বহির্ভূত। সন্ধির কোনো সাধারণ নিয়মে পড়ে না অথচ প্রচলিত আছে এমন সন্ধিকে সংস্কৃত ব্যাকরণে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন : কুল + অটা = কুলটা, গো + অক্ষ = গবাক্ষ, প্র + ঊঢ় = প্রৌঢ়, অন্য + অন্য = অন্যান্য ইত্যাদি।
ক নিজের মুখ উপরে তোলা
খ অন্যের মুখ উপরে তোলা
গ নষ্ট করা
ঘ প্রসন্ন হওয়া সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
'মুখতোলা' বাক্যাংশের বিশিষ্ট অর্থ : প্রসন্ন হওয়া। এরকম 'মুখ' শব্দের আরও ব্যবহার : আজ বিশেষ— তোমার মুখের গড়নটা সুন্দর, প্রবেশপথ— গ্রামের মুখেই দোকানটা, কথা— মুখে মধু অন্তরে বিষ, ক্ষমতা— যত বড় মুখ নয় তত বড় কথা।
ক বিসর্জন সঠিক উত্তর
খ তিরোভাব
গ অপকর্ষ
ঘ অবরোহণ
ব্যাখ্যা দেখুন
'আবাহন' শব্দের বিপরীতার্থক শব্দ 'বিসর্জন'। অন্যদিকে, তিরোভাব— আবির্ভাব, অপকর্ষ— উৎকর্ষ, অবরোহণ— আরোহণ।
৮

'পঞ্চনদ' কোন সমাসের উদাহরণ?

বাংলা শব্দতত্ত্ব বা রুপতত্ত্ব
ক বহুব্রীহি
খ অব্যয়ীভাব
গ দ্বিগু সঠিক উত্তর
ঘ ব্যতিহার বহুব্রীহি
ব্যাখ্যা দেখুন
পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ— দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। আরও কয়েকটি উদাহরণ— ত্রি কালের সমাহার = ত্রিকাল, চৌ-রাস্তার সমাহার = চৌরাস্তা, তিন মাথার সমাহার = তেমাথা, শত অব্দের সমাহার = শতাব্দী ইত্যাদি।
৯

'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?

বাংলা বাংলা সংবাদপত্র
ক অক্ষয়কুমার দত্ত
খ বুদ্ধদেব বসু
গ প্রমথ চৌধুরী সঠিক উত্তর
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা দেখুন
বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী 'সবুজপত্র' (১৯১৪) পত্রিকার সম্পাদক ছিলেন। বাংলা গদ্যে চলিত ভাষারীতির প্রবর্তন এবং চর্চায় এ পত্রিকার ব্যাপক অবদান ছিল। প্রথম বাঙালি বিজ্ঞানমনস্ক লেখক ও সমাজসংস্কারক অক্ষয়কুমার দত্ত সম্পাদিত পত্রিকা 'তত্ত্ববোধিনী' (১৮৪৩)। ত্রিশের দশকে 'পঞ্চপাণ্ডব'দের
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ কাজী নজরুল ইসলাম
গ রজনীকান্ত
ঘ দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
একধারে কবি, গীতিকার, নাট্যকার এবং বাংলা সাহিত্যে সমবেত কণ্ঠসংগীতের প্রবর্তক দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক ট্র্যাজেডিমূলক 'সাজাহান' (১৯০৯) নাটকে তিনি 'ধনধান্যে পুষ্পভরা' দেশাত্মবোধক গানটি ব্যবহার করেছেন। তাঁর আরও কয়েকটি বিখ্যাত নাটক তারাবাই, রানা প্রতাপসিংহ, দুর্গাদাস, সোহরাব রুস্তম, মেবার পতন, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর - সিনিয়র স্টাফ নার্স - ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - নৈশ প্রহরী - 2026

৯টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - 2026

৮টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

জুডিসিয়াল সার্ভিস কমিশন - জারিকারক - 2026

৫০টি প্রশ্ন ৩৫ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (DDM) - অফিস সহায়ক - 2026

১২টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

primary psc bcs upazila-officer ntrca