বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০২২

এই প্রশ্ন সেটের MCQ

প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যাসহ — একই ধাঁচে অনুশীলন করুন।

ক জাহানারা ইমাম
খ কাঁকন বিবি
গ ফেরদৌসী প্রিয়ভাষিণী
ঘ তারামন বিবি সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দুজন মহিলাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন : ক্যাপ্টেন ডা. সিতারা বেগম (সেনাবাহিনী, ২নং সেক্টর) এবং তারামন বিবি (গণবাহিনী, ১১নং সেক্টর)।

ক নাটোর
খ ফরিদপুর সঠিক উত্তর
গ গোপালগঞ্জ
ঘ মুন্সিগঞ্জ
ব্যাখ্যা দেখুন
নোট : বাংলাদেশের ওপর দিয়ে যে ২৩.৫° উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে তাকে কর্কটক্রান্তি রেখা বলে। এ রেখাটি ফরিদপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ভেতর দিয়ে অতিক্রম করেছে।
৩

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ক ৩টি
খ ৪টি
গ ৫টি সঠিক উত্তর
ঘ ৬টি
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ২টি। ভারত ও মিয়ানমার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ৪,১৫৬ কিমি এবং সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। এগুলো হলো : পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
৪

‘গন্ডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্বনাম?

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ক দিনাজপুর সঠিক উত্তর
খ বাগেরহাট
গ কক্সবাজার
ঘ বান্দরবান
ব্যাখ্যা দেখুন
দিনাজপুরের পূর্বনাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। অন্যদিকে, বাগেরহাট ও বান্দরবানের পূর্বনাম ছিল যথাক্রমে খলিফাতাবাদ ও বোমাং থং। কক্সবাজার জেলার নাম ছিল পানোয়া, পালংকি ও বাকুলিয়া।
ক স্পারসো সঠিক উত্তর
খ নাসা
গ হু
ঘ আই.ইউ.সি.এন
ব্যাখ্যা দেখুন
ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র স্পারসো (SPARRSO)। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
৬

বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে—

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
ক পঞ্চগড়ে সঠিক উত্তর
খ রাজশাহীতে
গ মৌলভীবাজারে
ঘ সিলেটে
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয় ২০০০ সালে, পঞ্চগড়ে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড-এর মাধ্যমে। আর বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৪০ সালে (চট্টগ্রাম ক্লাব এলাকায়) এবং বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চা উৎপাদন শুরু হয় সিলেটের মালনিছড়ায় (১৮৪৭ সালে, মতান্তরে ১৮৫৪ সালে)। অন্যদিকে, বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এবং সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজার জেলায়।
৭

বাংলাদেশের বৃহত্তম সার কারখানাটি কোথায় অবস্থিত?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
ক ফেঞ্চুগঞ্জ
খ সিদ্ধিরগঞ্জ
গ আশুগঞ্জ
ঘ ঘোড়াশাল সঠিক উত্তর
ব্যাখ্যা দেখুন
নোট : দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা নরসিংদী জেলার পলাশে অবস্থিত। এই সার কারখানাটি বাংলাদেশের অন্যতম ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা। অন্যদিকে, দেশের প্রথম সার কারখানা ফেঞ্চুগঞ্জ সার কারখানা সিলেটে অবস্থিত, যা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
ক বগুড়া
খ চট্টগ্রাম
গ টুঙ্গিপাড়া সঠিক উত্তর
ঘ বানারীপাড়া
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। দেশের প্রথম আর্সেনিক শনাক্ত করা হয় ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়াতে। এ পর্যন্ত দেশের মোট ৬১টি জেলায় আর্সেনিক শনাক্ত হয়েছে।
ক প্লাইস্টোসিন যুগের
খ টারশিয়ারি যুগের সঠিক উত্তর
গ মায়োসিন যুগের
ঘ ডেবোনিয়ান যুগের
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের পাহাড়শ্রেণির ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, যা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল নিয়ে গঠিত। এ যুগের পাহাড়সমূহে বেলে পাথর, শেল ও কর্দমের উপস্থিতি লক্ষ্য করা যায়।
১০

বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
ক কুসুম্বা
খ বড় সোনা মসজিদ
গ ষাট গম্বুজ মসজিদ সঠিক উত্তর
ঘ সাত গম্বুজ মসজিদ
ব্যাখ্যা দেখুন
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হলো বাগেরহাট জেলায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ। এটি প্রাক-মুঘল আমলে পীর খানজাহান আলী (র.) নির্মাণ করেন। মসজিদটি ৮১টি গম্বুজবিশিষ্ট। ‘কুসুম্বা মসজিদ’ বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজবিশিষ্ট প্রাচীনতম মসজিদ।

🔒 পরবর্তী পেজগুলো দেখতে লগইন করুন

আরও পরীক্ষা

একই ধরনের অন্যান্য প্রশ্ন সেট — উত্তর ও ব্যাখ্যাসহ।

চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক - 2026

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা ২০২৬

১০০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার সিপাই প্রশ্নপত্র - 2026

১৩টি প্রশ্ন ৩০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর – অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০২৬

৮০টি প্রশ্ন ৬০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর - সিপাই পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬

১২টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন
চাকরির প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৬ (২৩ অক্টোবর)

৩৪টি প্রশ্ন ৯০ মিনিট দেখুন

এই পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্ন

এই পরীক্ষায় কতটি প্রশ্ন আছে? ▾

মোট ১০০টি প্রশ্ন এবং সময় ৬০ মিনিট। উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্নই পৃষ্ঠায় দেখানো হয়।

এটি কী ধরনের পরীক্ষা? ▾

চাকরির প্রশ্ন-আকারে সাজানো। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার ধাঁচে অনুশীলন করতে পারবেন।

উত্তর কীভাবে যাচাই করব? ▾

প্রতিটি প্রশ্নের নিচে "উত্তর দেখুন" বোতামে ক্লিক করলেই সঠিক উত্তর ও ব্যাখ্যা খুলে যায়। নিজে উত্তর দেওয়ার পর যাচাই করলে বেশি শিখবেন।

Tags: primary psc bcs upazila-officer ntrca